× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শাহজালাল বিশ্ববিদ্যালয়ে পূবালী ব্যাংকের স্টুডেন্ট বাস হস্তান্তর

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৯ মে ২০২৬ ১১:২০ এএম

আপডেট : ১৯ মে ২০২৬ ১৬:১৫ পিএম

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পূবালী ব্যাংক পিএলসির উদ্যোগে ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন এবং দুইটি স্টুডেন্ট বাস হস্তান্তর করা হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পূবালী ব্যাংক পিএলসির উদ্যোগে ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন এবং দুইটি স্টুডেন্ট বাস হস্তান্তর করা হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

দেশের অন্যতম শীর্ষস্থানীয় বেসরকারি বাণিজ্যিক ব্যাংক পূবালী ব্যাংক পিএলসি প্রযুক্তিনির্ভর আধুনিক ব্যাংকিং সেবার পাশাপাশি শিক্ষা, সামাজিক উন্নয়ন ও কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।

দেশের শিক্ষা প্রতিষ্ঠানসমূহের সাথে টেকসই অংশীদারিত্ব এবং তরুণ প্রজন্মের উন্নয়নে প্রতিশ্রুতির অংশ হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পূবালী ব্যাংক পিএলসির উদ্যোগে ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবহন সুবিধা উন্নয়নের লক্ষ্যে দুইটি স্টুডেন্ট বাস হস্তান্তর অনুষ্ঠান সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এম সারওয়ারউদ্দিন চৌধুরী।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পূবালী ব্যাংক পিএলসির পরিচালক রুমানা শরীফ, পরিচালক রানা লায়লা হাফিজ এবং ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আলী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসাইন, রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির এবং পূবালী ব্যাংক পিএলসির সিলেট প্রিন্সিপাল অফিসের মহাব্যবস্থাপক চৌধুরী মো. শফিউল হাসান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক অধ্যাপক অধ্যাপক ড. এ.এফ.এম. জাকারিয়া।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য আধুনিক ব্যাংকিং সুবিধা সম্প্রসারণ এবং নিরাপদ ও উন্নত পরিবহন সুবিধা নিশ্চিতকরণে পূবালী ব্যাংক পিএলসির এই উদ্যোগ একটি তাৎপর্যপূর্ণ পদক্ষেপ।

তারা শিক্ষা ও প্রযুক্তিনির্ভর সেবা উন্নয়নে ব্যাংকটির ধারাবাহিক অবদানের ভূয়সী প্রশংসা করেন।

ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আলী বলেন, পূবালী ব্যাংক পিএলসি কেবল ব্যাংকিং সেবাতেই নয়, দেশের শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। শিক্ষার্থীদের জন্য আধুনিক ব্যাংকিং সুবিধা এবং উন্নত পরিবহন ব্যবস্থা নিশ্চিত করার এই উদ্যোগ আমাদের সামাজিক দায়বদ্ধতারই একটি অংশ। ভবিষ্যতেও দেশের শিক্ষা প্রতিষ্ঠানসমূহের পাশে থেকে জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী, ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহী এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা