× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শিক্ষার্থীদের নিরাপত্তায় কুয়েটে পুলিশ ফাঁড়ির উদ্বোধন

খুলনা অফিস

প্রকাশ : ১৮ মে ২০২৬ ২০:৪৮ পিএম

শিক্ষার্থীদের নিরাপত্তায় কুয়েটে পুলিশ ফাঁড়ির উদ্বোধন

শিক্ষার্থীদের নিরাপত্তা ও ক্যাম্পাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও শক্তিশালী করতে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)-এ পুলিশ ফাঁড়ির উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১৮ মে) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে কুয়েটের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ এবং খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান উপস্থিত থেকে পুলিশ ফাঁড়ির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বিভিন্ন অনুষদের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থীরা, অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) ও অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ রাশিদুল ইসলাম খান, উপ-পুলিশ কমিশনার (উত্তর বিভাগ) সুদর্শন কুমার রায়, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোসা. শারমিন সুলতানা রাখী, সহকারী পুলিশ কমিশনার শফিকুল ইসলামসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

অনুষ্ঠানের শুরুতে সম্প্রতি অকালপ্রয়াত আর্কিটেকচার বিভাগের শিক্ষার্থী এসএম সায়েম ফেরদৌসের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। তার রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিশেষ দোয়া করা হয়। পরে ফিতা কেটে কুয়েট পুলিশ ফাঁড়ির উদ্বোধনী ঘোষণা করা হয়। একই সঙ্গে আইটি পার্ক সংলগ্ন চৌরাস্তার সামনে নির্মাণাধীন পুলিশ ফাঁড়ি ভবনের নামফলক উন্মোচনও করা হয়।

উদ্বোধন শেষে বিশ্ববিদ্যালয়ের শান্তি, নিরাপত্তা ও সমৃদ্ধি কামনার পাশাপাশি প্রয়াত শিক্ষার্থীর আত্মার মাগফিরাত কামনা করা হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা