হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) রবিবার শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী 'উদ্যোক্তা উন্নয়ন' প্রশিক্ষণ কর্মশালা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী 'উদ্যোক্তা উন্নয়ন' প্রশিক্ষণ কর্মশালা।
বিশ্ববিদ্যালয়ের কবি কাজী নজরুল ইসলাম ভবনের বিজনেস স্টাডিজ অনুষদের ৩০৩ নং কক্ষে রবিবার (১৭ মে) সকাল সাড়ে ৯টায় কর্মশালাটির উদ্বোধন করা হয়। চলবে ২১ মে পর্যন্ত।
এই কর্মশালায় বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের (বিসিক) আয়োজনে ৩০ জন শিক্ষার্থীকে এ প্রশিক্ষণ দেওয়া হবে।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবিপ্রবি উপাচার্য প্রফেসর ড. মো. এনামউল্ল্যা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবিপ্রবি ট্রেজারার প্রফেসর ড. এম জাহাঙ্গীর কবির, বিসিকের প্রযুক্তি পরিচালক মো. সহিদুজ্জামান, বিসিক ট্রেনিং ইনস্টিটিউটের অধ্যক্ষ ড. মো. ফরহাদ আহমেদ, বিসিক ট্রেনিং ইন্সটিটিউটের প্রধান অনুষদ সদস্য ও কোর্স পরিচালক মুহাম্মদ আজাদ হোসেন, বিসিক ট্রেনিং ইন্সটিটিউটের সহকারী অনুষদ সদস্য ও কোর্স সমন্বয়কারী জোনায়েত হোসেন। এছাড়াও অন্যান্য শিক্ষক এবং প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।
মার্কেটিং বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. আবুল কালামের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিজনেস স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর ড. মো. জামাল উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে হাবিপ্রবি উপাচার্য প্রফেসর ড. মো. এনামউল্ল্যা বলেন, “আমাদের দেশের জনগণকে জনশক্তিতে রূপান্তর করতে হবে। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন দক্ষ জনবল গঠনে কাজ করে। আশা রাখছি এই প্রশিক্ষণে শিক্ষার্থীরা তাদের দক্ষতার যে উন্নয়ন ঘটাবে তা তাঁদের ভবিষ্যৎ জীবনে প্রয়োগ করে উপকৃত হবে”।