× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ডুয়েটে নতুন ভিসি নিয়োগ ঘিরে সংঘর্ষ, আহত ২০

গাজীপুর প্রতিবেদক

প্রকাশ : ১৭ মে ২০২৬ ১৬:০২ পিএম

আপডেট : ১৭ মে ২০২৬ ১৭:৪৭ পিএম

ভিসি নিয়োগকে কেন্দ্র করে সাধারণ শিক্ষার্থী ও ভিসি সমর্থকদের সংঘর্ষ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ভিসি নিয়োগকে কেন্দ্র করে সাধারণ শিক্ষার্থী ও ভিসি সমর্থকদের সংঘর্ষ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) নতুন উপাচার্য (ভিসি) নিয়োগকে কেন্দ্র করে আন্দোলনকারী শিক্ষার্থী, ভিসি সমর্থক ও পুলিশের মধ্যে ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। 

বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক এলাকায় লাল কার্ড প্রদর্শন কর্মসূচি চলাকালে রবিবার সকালে এই সংঘর্ষ ঘটে। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন। গাজীপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত বৃহস্পতিবার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অধ্যাপক ড. মোহাম্মদ ইকবালকে ডুয়েটের নতুন ভিসি হিসেবে নিয়োগ দেয় সরকার। তবে প্রজ্ঞাপন জারির পর থেকেই এই নিয়োগ প্রত্যাখ্যান করে আন্দোলন শুরু করেন সাধারণ শিক্ষার্থীদের একটি বড় অংশ। তাদের দাবি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা ও অভ্যন্তরীণ কাঠামো সম্পর্কে অভিজ্ঞতাসম্পন্ন ডুয়েটের নিজস্ব শিক্ষকদের মধ্য থেকেই ভিসি নিয়োগ দিতে হবে।

পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী, রবিবার সকালে ‘নবাগত ভিসিকে লাল কার্ড’ প্রদর্শনের জন্য শিক্ষার্থীরা শহীদ মিনার এলাকায় জড়ো হন। প্রত্যক্ষদর্শী ও আন্দোলনকারী শিক্ষার্থীদের অভিযোগ, শান্তিপূর্ণ কর্মসূচি চলাকালে নবাগত ভিসির সমর্থক ও একদল বহিরাগত দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ লাঠিচার্জ শুরু করে। এক পর্যায়ে আন্দোলনকারী, ভিসি সমর্থক ও পুলিশের মধ্যে ত্রিমুখী সংঘর্ষ বেধে যায়। এ সময় বেশ কয়েকজন শিক্ষার্থী রক্তাক্ত হন। আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, ডুয়েটের উন্নয়ন ও প্রশাসনিক গতিশীলতা বজায় রাখতে অভ্যন্তরীণ শিক্ষক থেকেই ভিসি নিয়োগ দিতে হবে। আমাদের শান্তিপূর্ণ আন্দোলনে বহিরাগত সন্ত্রাসীরা হামলা চালিয়েছে।

গাজীপুর সদর থানার ওসি আমিনুল ইসলাম জানান, ভিসি নিয়োগ নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে বিশ্ববিদ্যালয় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা