অধ্যাপক ড. একরামুল হক। ছবি: রিসার্চ গেট
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ১৬তম উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. একরামুল হক।
শিক্ষা মন্ত্রণালয় থেকে বৃহস্পতিবার জারি করা এক প্রজ্ঞাপনে তাকে নিয়োগ প্রদান করা হয়।
আরও পড়ুন: ১১ বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ
প্রফেসর ড. আবু বোরহান মোহাম্মদ বদরুজ্জামানের স্থলাভিষিক্ত হবেন তিনি। বর্তমানে তিনি শিক্ষকতার পাশাপাশি বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করছেন।
আর আগে শিক্ষা মন্ত্রণালয়ের আরেক প্রজ্ঞাপনে ড. আবু বোরহান মোহাম্মদ বদরুজ্জামানকে অব্যাহতি দেওয়া হয়।