× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঘণ্টা পেরোনোর আগেই বাতিল বেরোবি ভিসির নিয়োগ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৪ মে ২০২৬ ২১:৩১ পিএম

আপডেট : ১৪ মে ২০২৬ ২১:৩৬ পিএম

অধ্যাপক ড. আনিসুর রহমান। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

অধ্যাপক ড. আনিসুর রহমান। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. আনিসুর রহমানকে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়ার এক ঘণ্টার ব্যবধানে সেই নিয়োগ বাতিল করে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।

বেরোবির ভিসি নিয়োগের প্রজ্ঞাপন বাতিল করে বৃহস্পতিবার জারি করা নতুন প্রজ্ঞাপন জারি করা হয়।

অভিযোগ উঠেছে, তিনি ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক সমাজকল্যাণমন্ত্রী ও সংসদ সদস্য নুরুজ্জামান আহমেদের বোন জামাই।

আরও পড়ুন: ১১ বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ

জারি করা নতুন প্রজ্ঞাপনে বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের অদ্য ১৪ মের ৩৭.০০.০০00, 079.11.181. ২২-২০৬ এবং ৩৭.০০.০০০০.০৭৯,১১,১৮১,২২-২০৭ নম্বর স্মারকসমূহ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর সম্পর্কিত আদেশসমূহ বাতিল করা হলো।

শিক্ষা মন্ত্রণালয় সূত্র বলছে, আনিসুর রহমান আওয়ামী লীগের এক মন্ত্রীর নিকটাত্মীয় হওয়ায় নিয়োগটি নিয়ে বিতর্ক দেখা দেয়। এরপর তার নিয়োগ বাতিল করা হয়।

এর আগে এই স্মারকে তাকে চার বছরের জন্য উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা