× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

২০২৭ সালের এসএসসি-এইচএসসি পরীক্ষার তারিখ ঘোষণা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৪ মে ২০২৬ ১৫:৪২ পিএম

আপডেট : ১৪ মে ২০২৬ ১৯:২৫ পিএম

ফাইল ফটো

ফাইল ফটো

২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার প্রস্তাবিত সূচি প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। প্রস্তাবিত সূচি অনুযায়ী এসএসসি শুরু হবে আগামী ৭ জানুয়ারি। আর এইচএসসি পরীক্ষা ৬ জুন।

সচিবালয়ে এসএসসি, এইচএসসি এবং সমমানের পরীক্ষার সময়সূচি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বৃহস্পতিবার বিকালে এই সূচি প্রকাশিত হয়।

এতে বলা হয়েছে এসএসসি পরীক্ষা শেষ হবে ৬ ফেব্রুয়ারি এবং এইচএসসি শেষ হবে ১৩ জুলাই। 

এদিকে শিক্ষার্থীদের মূল্যবান সময় সাশ্রয় ও আন্তর্জাতিক শিক্ষা ক্যালেন্ডারের সঙ্গে সামঞ্জস্য বজায় রাখতে ২০২৭ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার সময়সূচিতে বড় ধরনের পরিবর্তনের ঘোষণা দিয়েছে সরকার।

সেশনজট নিরসন ও সময় সাশ্রয় বিষয়ে ড. মিলন বলেন, “বর্তমানে এসএসসি ও এইচএসসি পরীক্ষার জন্য প্রস্তুতি এবং ফল প্রকাশের অপেক্ষায় শিক্ষার্থীদের জীবনের গুরুত্বপূর্ণ দীর্ঘ সময় নষ্ট হয়ে যাচ্ছে”।

তিনি আরও বলেন, “একজন শিক্ষার্থী ১৬ বছর বয়সে এসএসসি এবং ১৮ বছরে এইচএসসি শেষ করার কথা থাকলেও সেশনজটের কারণে তা ২০ বছর পর্যন্ত গড়িয়ে যাচ্ছে। আমরা এই গ্যাপটি (ব্যবধান) কমিয়ে আনতে চাই। আমাদের টার্গেট হলো ডিসেম্বরকে পরীক্ষার মাস হিসেবে গণ্য করা, যাতে জানুয়ারি থেকে নতুন সেশন শুরু হতে পারে”।

বিদেশে উচ্চশিক্ষার আবেদনের প্রসঙ্গ উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, “ফল সেমিস্টার ধরার সুবিধার্থে এইচএসসি পরীক্ষা জুন-জুলাইয়ের মধ্যে শেষ করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এছাড়া ফলাফল প্রকাশের দুই মাসের মধ্যেই উচ্চশিক্ষায় ভর্তি প্রক্রিয়া শুরু করার বিষয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) মাধ্যমে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোকে প্রয়োজনীয় সমন্বয়ের তাগিদ দেওয়া হবে”।

কোচিং সেন্টার বন্ধের প্রশ্নে শিক্ষামন্ত্রী বলেন, “শ্রেণিকক্ষে পাঠদানকে আরও কার্যকর করতে হবে। যখন আমরা পরীক্ষা ও ভর্তির মধ্যবর্তী গ্যাপ কমিয়ে আনব। পাশাপাশি ইন-হাউস টিচিং শক্তিশালী করব, তখন কোচিং সেন্টারের প্রয়োজনীয়তা এমনিতেই ফুরিয়ে আসবে”।

এসএসসি

  • ৭ জানুয়ারি: বাংলা (আবশ্যিক) প্রথম পত্র
  • ৯ জানুয়ারি: সহজ বাংলা প্রথম পত্র
  • ১১ জানুয়ারি: বাংলা (আবশ্যিক) দ্বিতীয় পত্র / সহজ বাংলা দ্বিতীয় পত্র
  • ১৩ জানুয়ারি: ইংরেজি (আবশ্যিক) প্রথম পত্র
  • ১৪ জানুয়ারি: ইংরেজি (আবশ্যিক) দ্বিতীয় পত্র
  • ১৬ জানুয়ারি: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
  • ১৮ জানুয়ারি: গণিত (আবশ্যিক)
  • ২১ জানুয়ারি: বাংলাদেশ ও বিশ্ব পরিচয় / পদার্থবিজ্ঞান (তত্ত্বীয়) / বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা
  • ২৩ জানুয়ারি: ফিন্যান্স ও ব্যাংকিং
  • ২৫ জানুয়ারি: ভূগোল ও পরিবেশ / ইসলাম ও নৈতিক শিক্ষা/ইসলাম শিক্ষা / হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা/হিন্দুধর্ম শিক্ষা / বৌদ্ধধর্ম ও নৈতিক শিক্ষা/বৌদ্ধধর্ম শিক্ষা / খ্রিষ্টধর্ম ও নৈতিক শিক্ষা/খ্রিষ্টধর্ম শিক্ষা
  • ২৭ জানুয়ারি: গার্হস্থ্যবিজ্ঞান (তত্ত্বীয়) / কৃষিশিক্ষা (তত্ত্বীয়) / সঙ্গীত (তত্ত্বীয়) / আরবি / সংস্কৃত / পালি / শারীরিক শিক্ষা ও ক্রীড়া (তত্ত্বীয়) / শারীরিক শিক্ষা, স্বাস্থ্যবিজ্ঞান ও খেলাধুলা / চারু ও কারুকলা (তত্ত্বীয়)
  • ৩০ জানুয়ারি: হিসাববিজ্ঞান
  • ৩১ জানুয়ারি:  রসায়ন (তত্ত্বীয়) / পৌরনীতি ও নাগরিকতা / ব্যবসায় উদ্যোগ
  • ৩ ফেব্রুয়ারি: জীববিজ্ঞান (তত্ত্বীয়) / অর্থনীতি
  • ৬ ফেব্রুয়ারি: উচ্চতর গণিত (তত্ত্বীয়) / বিজ্ঞান

এইচএসসি

  • ৬ জুন: বাংলা (আবশ্যিক) প্রথম পত্র / বাংলা (আবশ্যিক) দ্বিতীয় পত্র
  • ৮ জুন: ইংরেজি (আবশ্যিক) প্রথম পত্র
  • ১০ জুন: ইংরেজি (আবশ্যিক) দ্বিতীয় পত্র
  • ১২ জুন: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আবশ্যিক)
  • ১৭ জুন: পদার্থবিজ্ঞান (তত্ত্বীয়) প্রথম পত্র / হিসাববিজ্ঞান প্রথম পত্র / যুক্তিবিদ্যা প্রথম পত্র
  • ১৯ জুন: পদার্থবিজ্ঞান (তত্ত্বীয়) দ্বিতীয় পত্র / হিসাববিজ্ঞান দ্বিতীয় পত্র / যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্র
  • ২০ জুন: ভূগোল (তত্ত্বীয়) প্রথম পত্র / ভূগোল (তত্ত্বীয়) দ্বিতীয় পত্র
  • ২১ জুন: উচ্চাঙ্গ সংগীত (তত্ত্বীয়) প্রথম পত্র / আরবি প্রথম পত্র / পালি প্রথম পত্র / উচ্চাঙ্গ সংগীত (তত্ত্বীয়) দ্বিতীয় পত্র / আরবি দ্বিতীয় পত্র / পালি দ্বিতীয় পত্র
  • ২৩ জুন: রসায়ন (তত্ত্বীয়) প্রথম পত্র / ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রথম পত্র / ইতিহাস প্রথম পত্র / গৃহ ব্যবস্থাপনা ও পারিবারিক জীবন প্রথম পত্র / উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন প্রথম পত্র
  • ২৬ জুন: রসায়ন (তত্ত্বীয়) দ্বিতীয় পত্র / ইসলামের ইতিহাস ও সংস্কৃতি দ্বিতীয় পত্র / ইতিহাস দ্বিতীয় পত্র / গৃহ ব্যবস্থাপনা ও পারিবারিক জীবন দ্বিতীয় পত্র / উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন দ্বিতীয় পত্র
  • ২৭ জুন: অর্থনীতি প্রথম পত্র / প্রকৌশল অঙ্কন ও ওয়ার্কশপ প্র্যাকটিস প্রথম পত্র
  • ২৯ জুন: অর্থনীতি দ্বিতীয় পত্র / প্রকৌশল অঙ্কন ও ওয়ার্কশপ প্র্যাকটিস (তত্ত্বীয়) দ্বিতীয় পত্র
  • ১ জুলাই: পৌরনীতি ও সুশাসন প্রথম পত্র / খাদ্য ও পুষ্টি প্রথম পত্র / জীববিজ্ঞান (তত্ত্বীয়) প্রথম পত্র / ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্র
  • ৩ জুলাই: পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্র / খাদ্য ও পুষ্টি দ্বিতীয় পত্র / জীববিজ্ঞান (তত্ত্বীয়) দ্বিতীয় পত্র / ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা দ্বিতীয় পত্র
  • ৫ জুলাই: উচ্চতর গণিত প্রথম পত্র / গার্হস্থ্য বিজ্ঞান প্রথম পত্র / ইসলাম শিক্ষা প্রথম পত্র / সংস্কৃত প্রথম পত্র / লঘু সংগীত (তত্ত্বীয়) প্রথম পত্র
  • ৭ জুলাই: উচ্চতর গণিত দ্বিতীয় পত্র / গার্হস্থ্য বিজ্ঞান দ্বিতীয় পত্র / ইসলাম শিক্ষা দ্বিতীয় পত্র / সংস্কৃত দ্বিতীয় পত্র / লঘু সংগীত (তত্ত্বীয়) দ্বিতীয় পত্র
  • ৮ জুলাই: মনোবিজ্ঞান (তত্ত্বীয়) দ্বিতীয় পত্র / পরিসংখ্যান (তত্ত্বীয়) দ্বিতীয় পত্র / কৃষিশিক্ষা (তত্ত্বীয়) দ্বিতীয় পত্র / ব্যবহারিক শিল্পকলা ও বস্ত্র পরিচ্ছদ দ্বিতীয় পত্র / মৃত্তিকা বিজ্ঞান (তত্ত্বীয়) দ্বিতীয় পত্র / চারু ও কারুকলা (তত্ত্বীয়) দ্বিতীয় পত্র / নাট্যকলা দ্বিতীয় পত্র
  • ১০ জুলাই: মনোবিজ্ঞান (তত্ত্বীয়) প্রথম পত্র / পরিসংখ্যান (তত্ত্বীয়) প্রথম পত্র / কৃষিশিক্ষা (তত্ত্বীয়) প্রথম পত্র / ব্যবহারিক শিল্পকলা ও বস্ত্র পরিচ্ছদ প্রথম পত্র / মৃত্তিকা বিজ্ঞান (তত্ত্বীয়) প্রথম পত্র / চারু ও কারুকলা (তত্ত্বীয়) প্রথম পত্র / নাট্যকলা প্রথম পত্র
  • ১১ জুলাই: ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা প্রথম পত্র / শিশু বিকাশ প্রথম পত্র / সমাজবিজ্ঞান প্রথম পত্র / সমাজকর্ম প্রথম পত্র / ক্রীড়া (তত্ত্বীয়) প্রথম পত্র
  • ১৩ জুলাই: ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা দ্বিতীয় পত্র / শিশু বিকাশ দ্বিতীয় পত্র / সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্র / সমাজকর্ম দ্বিতীয় পত্র / ক্রীড়া (তত্ত্বীয়) দ্বিতীয় পত্র
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা