× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘দুর্নীতিতে জিরো টলারেন্স’ কথাটা অবান্তর মনে হয়: প্রধানমন্ত্রী

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১২ মে ২০২৬ ১৩:৫১ পিএম

আপডেট : ১২ মে ২০২৬ ১৪:৫৬ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে মঙ্গলবার শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: পিএমও

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে মঙ্গলবার শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: পিএমও

বাংলাদেশের প্রেক্ষাপটে ‘দুর্নীতিতে জিরো টলারেন্স’ কথাটি অবাস্তব মনে হয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে মঙ্গলবার শিক্ষার্থীদের সঙ্গে এক বৈঠকে একথা বলেন তিনি।

এক শিক্ষার্থীর প্রশ্নের উত্তর দিতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, “জিরো টলারেন্স দুর্নীতিতে আমার কাছে কথাটা অবান্তর মনে হয়। বাংলাদেশের প্রেক্ষাপট, আপনারা এই দেশে বড় হয়েছেন আপনারা জানেন। আমরা যতই বলি জিরো টলারেন্স এটা একটা অবাস্তব ব্যাপার”।

তিনি বলেন, “বিলিভ দিস আপনারা কেউ বিশ্বাস করেন যে জিরো টলারেন্স সম্ভব। আপনারা যদি বিশ্বাস না করেন, আমি কেন বিশ্বাস বিশ্বাস করব এটা। কিন্তু আমরা যেটা চেষ্টা করছি এই বিষয়টাকে যতটুকু লাগাম টেনে ধরা যায়। এত বছরের বিষয়টা আমরা দুই মাস, ছয় মাস, এক বছর, দুই বছরে পারবো না এটা একটা হ্যাবিটের ব্যাপার”।

এর আগে বৈঠকের শুরুতেই তারেক রহমান শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি প্রশ্নোত্তর পর্ব শুরু করেন। শুরুতেই তাকে প্রশ্ন করেন ঢাবির ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে স্নাতকোত্তর শিক্ষার্থী মোবাশিরুজ্জামান হাসান।

তার প্রশ্নের উত্তর দেওয়ার আগে প্রধানমন্ত্রী পরের শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “পরবর্তী যারা বলবেন দয়া করে মাননীয় বলার দরকার নেই। শুধু প্রাইম মিনিস্টার বললেই হবে। মোর স্মার্ট, তাই না”।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা