× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চট্টগ্রাম বিজ্ঞান কলেজে বিনা বেতনে অধ্যয়নের সুযোগ

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২২ ১৬:৩৬ পিএম

আপডেট : ২৯ ডিসেম্বর ২০২২ ১৭:১৯ পিএম

চট্টগ্রাম বিজ্ঞান কলেজের প্রধান ফটক। ছবি : সংগৃহীত

চট্টগ্রাম বিজ্ঞান কলেজের প্রধান ফটক। ছবি : সংগৃহীত

মেধাবী শিক্ষার্থীদের বিনা বেতনে অধ্যয়নের সুযোগ দিচ্ছে চট্টগ্রাম বিজ্ঞান কলেজ। ২০২২ সালের এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে মোট ১ হাজার ১২০ নম্বর পেয়ে উত্তীর্ণ শিক্ষার্থীরা পাবেন এ সুবিধা। বিনা বেতনে অধ্যয়নের পাশাপাশি কলেজের অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন তারা।

প্রতিষ্ঠার পর থেকে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের পড়াশোনায় ভিন্নধর্মী ধারা তৈরি করে আসছে চট্টগ্রাম বিজ্ঞান কলেজ। গরীব ও মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে শিক্ষা বৃত্তিসহ নানান উদ্যোগ নিয়েছে কলেজ কর্তৃপক্ষ। সে ধারায় প্রতি বছর একটি নির্দিষ্ট নম্বর পেয়ে উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্পূর্ণ বিনা বেতনে অধ্যয়নের সুযোগ তৈরি করে দেওয়া হয়। গত বছর ১ হাজার ৫০ নম্বর পেয়ে উত্তীর্ণ ২০ জন শিক্ষার্থীকে এ সুযোগ দেওয়া হয়। এ ছাড়া জিপিএ ও আর্থিক অবস্থাভেদে ১০-৫০ শতাংশ কম খরচে অধ্যয়নের সুযোগ দেয় প্রতিষ্ঠানটি।

এবারও একই সুযোগ দিয়ে গত ২৮ নভেম্বর এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশের পর বিনা বেতনে অধ্যায়নের ঘোষণা দেয় কলেজ কর্তৃপক্ষ। বর্তমানে কলেজটিতে ভর্তি আবেদন চলছে। আবেদন শেষে ভর্তি কার্যক্রম শুরু হবে আগামী ২২ জানুয়ারি, শেষ হবে ২৬ জানুয়ারি।

কলেজটি বর্তমানে বিনা বেতনে অধ্যায়ন করছেন ইমন তালুকদার। তিনি ২০২১ সালে বাংলাদেশ নৌ বাহিনী স্কুল থেকে গত বছর জিপিএ-৪ দশমিক ৭৮ পেয়ে উত্তীর্ণ হয়ে বিজ্ঞান কলেজে ভর্তি হন তিনি।

ইমন বলেন, ‘আমি এসএসসিতে ১ হাজার ১২২ নম্বর পেয়ে চট্টগ্রাম বিজ্ঞান কলেজে বিনা বেতনে পড়াশোনা করছি। কলেজটির শ্রেণিকক্ষের কার্যক্রমে প্রতিদিন অংশ নেওয়ায় ক্ষেত্রে যেমন বাধ্যবাধকতা রয়েছে তেমনি পঠনপাঠনেও আধুনিক পদ্ধতি অনুসরণ করা হয়। কলেজের শিক্ষকরা অত্যন্ত বন্ধুসুলভ ও শিক্ষার্থীবান্ধব।’

চট্টগ্রাম বিজ্ঞান কলেজের অধ্যক্ষ ড. মোহাম্মদ জাহেদ খান প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘অর্থের জন্য কোনো শিক্ষার্থী পড়াশোনা করতে পারবে না- এটা আমি মানতে পারি না। আমি বিশ্বাস করি, মেধাবী শিক্ষার্থীদের সামনে এগিয়ে দিতে প্রত্যেক শিক্ষকের কাজ করা দরকার। আমি দায়বোধ থেকে শিক্ষার্থীদের জন্য কিছু করার চেষ্টা করি। তাই প্রতি বছর ব্যক্তিগত সামর্থ্যের মধ্যে সর্বোচ্চ সহায়তা দেওয়ার চেষ্টা করি। মেধাবী শিক্ষার্থীদের জন্য প্রতিবারের মতো এবারও সম্পূর্ণ বিনা বেতনে পড়াশোনার সুযোগ থাকবে।’

অধ্যক্ষ আরও জানান, চট্টগ্রাম বিজ্ঞান কলেজ ২০১৪ সালে শিক্ষাবোর্ডের সেরা ২০টি কলেজের মধ্যে স্থান অর্জন করেছিল। গত বছর কলেজটি এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়া ৩৮ জন ‘এ প্লাস’ পেয়ে উত্তীর্ণ হয়েছে। এ নিয়ে কলেজের মোট ১ হাজার ৪৫০ জন শিক্ষার্থী ‘এ প্লাস’ ও ‘এ গ্রেড’ পেয়ে দেশের বিভিন্ন সরকারি মেডিকেল, ইঞ্জিনিয়ারিং, বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে। কলেজটিতে বিষয়ভিত্তিক প্রগতিশীল পদ্ধতির ‘হ্যান্ডনোট’ দেওয়া হয়। শীততাপ নিয়ন্ত্রিত শ্রেণিকক্ষে ‘স্মার্টবোর্ডের’ মাধ্যমে পাঠদান করানো হয়। মোট শিক্ষার্থীদের ১০০ জনকে বিনা বেতন বা অর্ধবেতনে পড়ার সুযোগ দেওয়া হয়। ‘আই কেয়ার’ প্রোগ্রামে অন্তত ‘+১.০’ জিপিএ বাড়ানোর নিশ্চয়তা দেওয়া হয়। 

কলেজে অধ্যয়নের বাইরে শিক্ষার্থীদের আলাদা করে প্রাইভেট পড়তে হয় না বলে জানান ড. মোহাম্মদ জাহেদ খান। 

তিনি বলেন, ‘এই কলেজে পড়াশোনার আধুনিক পদ্ধতি রয়েছে। কলেজ থেকেই বিজ্ঞানের প্রতিটি বিষয়ের হ্যান্ডনোট দেওয়া হয়। এ সব হ্যান্ডনোট অত্যন্ত সহজ এবং সাবলীল ভাষায় তৈরি করা হয় বলে শিক্ষার্থীরা খুব সহজে আয়ত্ত করতে পারে। এ কারণে ভালো ফলাফল করতে পারছে শিক্ষার্থীরা।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা