× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নর্দান ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক উদ্ভাবন প্রতিযোগিতা ও প্রদর্শনী অনুষ্ঠিত

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১০ মে ২০২৬ ১৩:৫৬ পিএম

নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশে শনিবার আন্তর্জাতিক উদ্ভাবন প্রতিযোগিতা ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশে শনিবার আন্তর্জাতিক উদ্ভাবন প্রতিযোগিতা ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশে আন্তর্জাতিক উদ্ভাবন প্রতিযোগিতা ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। ক্যাম্পাসে শনিবার দিনব্যাপী এই প্রদর্শনী অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্তের স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের কয়েক শত প্রতিযোগী তাদের সৃষ্টিশীল উদ্ভাবন নিয়ে হাজির হন।

উদ্বোধনী সেশনে এনইউবির উপাচার্য অধ্যাপক ড. মো. মিজানুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের (এনইউবিটি) সদস্য মিসেস লাবিবা আব্দুল্লাহ।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন।

আরও উপস্থিত ছিলেন বুয়েটের সাবেক অধ্যাপক ও কম্পিউটার বিজ্ঞানী ড. কায়কোবাদ। এছাড়াও উপস্থিত ছিলেন এনইউবিটি সদস্য সাদ আল জাবির আব্দুল্লাহ ও মোছাম্মৎ হাবিবুন নাহার।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন এনইউবিতে এমন আয়োজনের প্রশংসা করেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান উদ্ভাবন ও সৃষ্টিশীল কাজে বিশেষ মনোযোগ দিচ্ছেন। তিনি আজও (শনিবার) একজন বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীর বানানো ব্যাটারিচালিত ‘স্মার্ট কার’-এ চড়ে তাকে উৎসাহ দিয়েছেন। শিক্ষায় বর্তমান সরকারের জিডিপির ৫ শতাংশ বরাদ্দের পরিকল্পনা আছে বলেও তিনি উল্লেখ করেন।

বুয়েটের সাবেক অধ্যাপক ড. কায়কোবাদ বলেন, বাংলাদেশ থেকে পরামর্শক ফি হিসেবে প্রতিবছর লক্ষ কোটি টাকা পাচার হয়ে যাচ্ছে। আমাদের দেশে এত মানুষ, অথচ অন্যরা আমাদের টাকা নিয়ে যাচ্ছে শুধু দক্ষ জনশক্তির অভাবে। দক্ষতা বৃদ্ধি না করলে বড় বড় কাজ হাতছাড়া হয়ে যাবে। শিক্ষার্থীদের প্রতি তিনি বিজ্ঞান ও সৃষ্টিশীল কাজে উৎসাহিত হওয়ার আহ্বান জানান।

এনইউবির উপাচার্য অধ্যাপক ড. মো. মিজানুর রহমান বলেন, ভবিষ্যৎ দুনিয়া হলো এআই, রোবোটিক্স ও মেশিন লার্নিংয়ের। এসব ক্ষেত্রে জ্ঞান অর্জন ও তার বাস্তব প্রয়োগের মাধ্যমে বাস্তব সমস্যার সমাধানে তরুণ তথা ছাত্রসমাজকে অগ্রবর্তী ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা