চট্টগ্রাম অফিস
প্রকাশ : ০৮ মে ২০২৬ ১৯:৩২ পিএম
ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি চিটাগং (ইউসিটিসি)–এর ওরিয়েন্টেশন প্রোগ্রাম।
ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি চিটাগং (ইউসিটিসি)–এর উদ্যোগে স্প্রিং-২০২৬ সেমিস্টারের ফ্রেশারদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০৮ মে) চট্টগ্রাম সিনিয়রস’ ক্লাবে দিনব্যাপী এ অনুষ্ঠানে নবীন শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, কর্মকর্তা-কর্মচারীসহ অসংখ্য শুভানুধ্যায়ী যোগ দেন।
অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মোহাম্মদ ওসমান। ইউসিটিসির উপাচার্য প্রফেসর ড. মো. জাহিদ হোসেন শরীফের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূঁইয়া।
বিশেষ অতিথি ছিলেন চুয়েটের মেকানিক্যাল বিভাগের প্রফেসর ড. জামালউদ্দিন আহমেদ, চুয়েটের পেট্রোলিয়াম ও মাইনিং ইঞ্জিনিয়ারিং (PME) বিভাগের অধ্যাপক এবং বিভাগীয় প্রধান ড. আবু শাদাত মুহাম্মদ সায়েম। ওরিয়েন্টেশন স্পিকার পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৈয়ব চৌধুরী, ইউসিটিসির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান মোহাম্মদ নবীউল আলম, ইউসিটিসির কন্ট্রোলার অফ এক্সামস ড. মো. নুরুল আবছার, রেজিস্ট্রার সালাউদ্দিন আহমেদ, পরিচালক (অর্থ) আব্দুল কাদের তালুকদার, ব্যবসায় প্রশাসন বিভাগের এডভাইজার প্রফেসর মো. বজলুর রহমান, নাগরিক টিভির চট্টগ্রাম ব্যুরো প্রধান এ কে আজাদ, স্টুডেন্ট অ্যাফেয়ার্স-এর পরিচালক এস.এম. শহিদুল আলম। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন ইংরেজি বিভাগের প্রভাষক উম্মে নেহের ও কর্পোরেট রিলেশন অফিসার ইসমাইল বিন আজিজ।
ইউসিটিসির আধুনিক শিক্ষা কার্যক্রম ও সুদূরপ্রসারী ভিশনের প্রশংসা করে অনুষ্ঠানে বক্তারা বলেন, উদ্যোক্তা, শিক্ষক ও প্রশাসনের সম্মিলিত প্রচেষ্টায় ইউসিটিসি দ্রুতই এই অঞ্চলের উচ্চশিক্ষা ও গবেষণায় একটি স্বনামধন্য প্রতিষ্ঠানে পরিণত হচ্ছে।
দিনব্যাপী
অনুষ্ঠানটি সাংস্কৃতিক পরিবেশনা, শিক্ষার্থীদের মিলনমেলা ও ঐতিহ্যবাহী মেজবান ভোজের
মাধ্যমে প্রাণবন্ত ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়। ইউসিটিসির এ আয়োজন নবীন শিক্ষার্থীদের
উচ্চশিক্ষার পথে এক অনুপ্রেরণামূলক ও স্মরণীয় সূচনা হয়ে থাকবে।