× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অনিয়মের অভিযোগ

খুবিতে হল প্রভোস্টকে অব্যাহতি, তদন্ত কমিটি গঠন

খুলনা অফিস

প্রকাশ : ০৬ মে ২০২৬ ১৩:৫৪ পিএম

খুলনা বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত

খুলনা বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) আবাসিক বিজয়-২৪ হলের প্রভোস্টকে অব্যাহতি দিয়ে তার বিরুদ্ধে ওঠা অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ তদন্তে কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বুধবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশে বলা হয়, গত ৩০ এপ্রিল প্রভোস্ট অধ্যাপক সাঈদা রেহেনাকে তার আবেদনের প্রেক্ষিতে অব্যাহতি দেওয়া হয়েছে। একই আদেশে সমাজবিজ্ঞান ডিসিপ্লিনের অধ্যাপক ড. সেলিনা আহমেদকে আগামী তিন বছরের জন্য নতুন প্রভোস্ট হিসেবে নিয়োগ দেওয়া হয়।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গত ৩০ মার্চ মাস্টার্স শিক্ষার্থীদের জন্য মাত্র ৮ শতাংশ সিট বরাদ্দের সিদ্ধান্তকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে তীব্র অসন্তোষ সৃষ্টি হয়। এর জেরে শিক্ষার্থীরা আন্দোলনে নামেন এবং একপর্যায়ে বৃষ্টি উপেক্ষা করে গভীর রাতে প্রভোস্টের অপসারণ দাবি করেন।

শিক্ষার্থীদের অভিযোগ ছিল- নোটিশ ছাড়াই জরিমানা আদায়, সিট বাতিলের হুমকি, স্বজনপ্রীতি এবং শিক্ষার্থীদের মানসিকভাবে হেয় করার মতো ঘটনা দীর্ঘদিন ধরে ঘটছে।

এর আগে গত বছরের ৪ নভেম্বর হলের সেবার মান নিয়ে সামাজিক মাধ্যমে সমালোচনামূলক পোস্ট দেওয়ায় দুই শিক্ষার্থীকে শোকজ নোটিশ দেয় হল প্রশাসন। ওই নোটিশে তাদের বিরুদ্ধে হল আইন পরিপন্থি ও নাশকতামূলক কার্যকলাপের অভিযোগ আনা হয়।

বিজয়-২৪ হলের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আফনান আজিজ রামিন বলেন, আমাদের প্রত্যাশা ছিল অনার্স শেষে মাস্টার্সে ওঠার পর সিটসংক্রান্ত কোনো জটিলতায় পড়তে না হয়। বর্তমান সিটে নিরবচ্ছিন্নভাবে থাকার সুযোগ পাওয়া উচিত।

অভিযোগের বিষয়ে জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও অব্যাহতি পাওয়া প্রভোস্ট অধ্যাপক সাঈদা রেহেনার বক্তব্য পাওয়া যায়নি।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান জানান, প্রভোস্টের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তবে এ বিষয়ে তিনি তাৎক্ষণিকভাবে বিস্তারিত মন্তব্য করতে রাজি হননি।

এ ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই দ্রুত তদন্ত শেষ করে স্বচ্ছ প্রশাসন নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা