× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তিন শিক্ষার্থীকে জুতার মালা পরানোর ঘটনায় প্রধান শিক্ষিকাকে শোকজ

বগুড়া অফিস

প্রকাশ : ০৪ মে ২০২৬ ২০:৫১ পিএম

আপডেট : ০৪ মে ২০২৬ ২১:০৬ পিএম

বুজর্গধামা সরকারি প্রাথমিক বিদ্যালয়। ছবি: ফেসবুক থেকে

বুজর্গধামা সরকারি প্রাথমিক বিদ্যালয়। ছবি: ফেসবুক থেকে

বগুড়ায় তিন শিক্ষার্থীকে জুতার মালা পরানোর ঘটনায় প্রধান শিক্ষিকা গোল সাহানারা বেগমকে শোকজ করা হয়েছে। একই সঙ্গে ঘটনার বিভাগীয় তদন্ত শুরু হয়েছে।

উপজেলা শিক্ষা কর্মকর্তাকে সোমবার সদর বিষয়টি সরেজমিনে তদন্ত করে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে। এই তথ্য নিশ্চিত করেছেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রেজোয়ান হোসেন।

স্থানীয়দের ভাষ্য, সদর উপজেলার বুজর্গধামা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি আমগাছ থেকে গত ২৮ এপ্রিল কয়েকজন শিক্ষার্থী আম পেড়ে খায়। এ ঘটনায় পরদিন প্রধান শিক্ষিকা গোল শাহানারা বেগম তিন শিক্ষার্থীকে ডেকে নেন। 

অভিযোগ রয়েছে, তিনি তাদের বেত্রাঘাত করেন এবং পরে পায়ের স্যান্ডেল খুলে গলায় মালার মতো পরিয়ে ‘আমচোর’ লিখে বিভিন্ন শ্রেণিকক্ষে ঘোরান।

বিষয়টি জানাজানি হলে অভিভাবকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। তোপের মুখে পরে শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর কাছে ক্ষমা চান প্রধান শিক্ষিকা। তবে এ ঘটনায় অসন্তোষ কাটেনি। অভিযুক্ত শিক্ষিকার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন অনেকে।

সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা গোলাম কবীর জানান, ৩ মে অভিযুক্ত শিক্ষিকাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রেজোয়ান হোসেন বলেন, “ঘটনার সত্যতা পাওয়া গেলে অভিযোগের ধরন অনুযায়ী সংশ্লিষ্ট শিক্ষিকাকে সাময়িক বরখাস্ত করা হতে পারে। পাশাপাশি সরকারি কর্মচারী বিধিমালা অনুযায়ী বিভাগীয় ব্যবস্থাও নেওয়া হবে।”

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা