× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঢাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ২

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ০২ মে ২০২৬ ১৩:৩৯ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঝটিকা মিছিল করে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ। ছবি: ভিডিও থেকে নেওয়া

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঝটিকা মিছিল করে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ। ছবি: ভিডিও থেকে নেওয়া

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ। এ সময় একটি মাইক্রোবাসসহ দুই জনকে আটক করেছে পুলিশ।

বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে শনিবার সকাল ৬টার দিকে এ ঘটনা ঘটে।

আটককৃতরা হলেন- বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ সেশনের স্যার এ এফ রহমান হলের ছাত্র ফারহান তানভীর নাসিফ এবং মাইক্রোবাসের চালক রুবেল।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাজু ভাস্কর্যের পাদদেশে জড়ো হয়ে ১০-১২ জনের একটি দল হঠাৎ করে মিছিল ও ব্যানার প্রদর্শন করে। পরে তারা দ্রুত একটি কালো হায়েস মাইক্রোবাসে উঠে স্থান ত্যাগ করে। এ সময় ঘটনাস্থলে থাকা আরেকটি হায়েস গাড়ির চালক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে আটক করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. সাইফুদ্দিন আহমেদ বলেন, এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল মোবাইল টিম একটি গাড়ি ও একজনকে আটক করে শাহবাগ থানায় সোপর্দ করেছে। শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে প্রক্টোরিয়াল টিম সর্বদা সচেষ্ট রয়েছে।

এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মাসুদ আলম বলেন, রাজু ভাস্কর্য এলাকায় ছাত্রলীগের ঝটিকা মিছিলের সময় দুজনকে আটক করা হয়েছে। তাদের থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা