কচুয়া (চাঁদপুর) প্রতিবেদক
প্রকাশ : ০১ মে ২০২৬ ২২:৫০ পিএম
আপডেট : ০১ মে ২০২৬ ২২:৫৩ পিএম
চাঁদপুরের কচুয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে শুক্রবার আয়োজিত প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
বেসরকারি এমপিওভুক্ত স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষকদের বদলি প্রক্রিয়া শিগগিরই শুরু হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন। তিনি জানান, বদলি সংক্রান্ত যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে, বর্তমানে কমিটি গঠনের কাজ চলছে।
চাঁদপুরের কচুয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে শুক্রবার আয়োজিত প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, বেসরকারি এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষকদের ট্রান্সপার এটা করা হবে। সবকিছু রেডি করেছি এখন কমিটিগুলে হচ্ছে, সেটা অবশ্যই করবো এবং শিগগিরই করবো।
তিনি আরও বলেন, এ বছর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ পরীক্ষায় ১৪ হাজার ৩ শ শিক্ষক উত্তীর্ণ হয়েছে। তা অত্যন্ত তড়িঘড়ি করে স্বল্প সময়ের মধ্যে করা হয়েছে। বিভিন্ন ধরনের মিশ্র প্রতিক্রিয়ার পরও আমরা পজিটিভলি চিন্তা করেছি।
তাদেরকে যোগদানের কিছু শর্ত দিয়ে তাদেরকে যোগদান করাবো। চাকুরির বিধিমালায় যে শর্তগুলো রয়েছে সেগুলো দিয়েই তাদেরকে যোগদান করানো হবে বলে জানান শিক্ষামন্ত্রী।