× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সোনারগাঁও ইউনিভার্সিটি ইন্টার-ডিপার্টমেন্ট ক্রিকেট টুর্নামেন্টের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৬ ১৫:২৩ পিএম

সোনারগাঁও ইউনিভার্সিটির উদ্যোগে “এসইউ ইন্টার-ডিপার্টমেন্ট ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬”  উপলক্ষে মঙ্গলবার প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হয়েছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

সোনারগাঁও ইউনিভার্সিটির উদ্যোগে “এসইউ ইন্টার-ডিপার্টমেন্ট ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬” উপলক্ষে মঙ্গলবার প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হয়েছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

সোনারগাঁও ইউনিভার্সিটির উদ্যোগে “এসইউ ইন্টার-ডিপার্টমেন্ট ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬” উপলক্ষে প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠান হয়েছে। 

ইউনিভার্সিটির গ্রিন রোড ক্যাম্পাসে মঙ্গলবার এ প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আব্দুল আজিজ। অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে দায়িত্ব পালন করেন ট্রাস্টি বোর্ডের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুল আলিম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ট্রাস্টি বোর্ডের সদস্য অ্যাডভোকেট উম্মে সালমা, ট্রাস্টি বোর্ডের উপদেষ্টা আজিজুল বারি শিপু, উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোহাম্মদ একরামুল ইসলাম, সোনারগাঁও ইউনিভার্সিটির উপ-উপাচার্য অধ্যাপক বুলবুল আহামেদ, ওয়ালটন গ্রুপের মার্কেটিং ও কমিউনিকেশন বিভাগের অতিরিক্ত নির্বাহী পরিচালক রাবিউল ইসলাম মিল্টন এবং ইউনিভার্সিটির সকল অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনারগাঁও ইউনিভার্সিটির শিক্ষার্থী, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় মাহিদুল ইসলাম অঙ্কন, জাকির হাসান, জাতীয় নারী ক্রিকেট দলের খেলোয়াড় তাজ নেহার, অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটার মাহফুজুর রহমান রাব্বিসহ বিভিন্ন ক্যাটাগরির ক্রিকেটার, এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের অনূর্ধ্ব-১৯ দল ও অন্যান্য ক্যাটাগরির ফুটবল খেলোয়াড় যারা সোনারগাঁও ইউনিভার্সিটির  বিভিন্ন বিভাগের শিক্ষার্থী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোনারগাঁও ইউনিভার্সিটির স্পোর্টস ডিভিশনের পরিচালক মেহরাব হোসাইন জসি। এসময় সোনারগাঁও ইউনিভার্সিটির স্পোর্টস ক্লাবের আয়োজনে বিভিন্ন বিভাগ থেকে মোট ১২টি দল নিয়ে এ প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হয়।

প্রাণবন্ত ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠিত এ আয়োজন শিক্ষার্থীদের মাঝে ক্রীড়াচর্চার আগ্রহ বৃদ্ধি এবং পারস্পরিক সম্প্রীতি জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে পুরো আয়োজনটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা