× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এসএসসি

বিএনপি নেত্রীর হয়ে পরীক্ষা দিতে গিয়ে কলেজছাত্রী আটক

বগুড়া অফিস

প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৬ ২০:৫৪ পিএম

কলেজছাত্রী ঈশিতা আক্তার তিশা ও বিএনপি নেত্রী নিপা খাতুন। ছবি: সংগৃহীত

কলেজছাত্রী ঈশিতা আক্তার তিশা ও বিএনপি নেত্রী নিপা খাতুন। ছবি: সংগৃহীত

বগুড়ায় উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে চলতি বছরের এসএসসি পরীক্ষায় বিএনপি নেত্রীর পরিবর্তে প্রক্সি দিতে গিয়ে এক কলেজ ছাত্রীকে হেফাজতে নিয়েছে পুলিশ। 

বগুড়া জিলা স্কুল কেন্দ্র থেকে কক্ষ পরিদর্শক শুক্রবার দুপুরে তাকে পুলিশের হাতে তুলে দেন।

পুলিশের হেফাজতে থাকা কলেজ ছাত্রীর নাম ঈশিতা আক্তার তিশা (১৮)। তিনি বগুড়া সরকারি আজিজুল হক কলেজের উচ্চ মাধ্যমিক ২য় বর্ষের শিক্ষার্থী। তিনি শহর মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক নিপা খাতুনের পরিবর্তে পরিক্ষায় অংশগ্রহণ করেছিলেন। 

পুলিশের হেফাজতে থাকা ঈশিতা জানায়, চক সুত্রাপুরের নিপা খাতুন তার খালা। সেই সূত্র ধরে তার বদলে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে জিলা স্কুল কেন্দ্রে অনুষ্ঠিত বাংলা ২য় পত্র পরিক্ষায় অংশগ্রহণ করেন তিনি। কক্ষ পরিদর্শক খাতা স্বাক্ষরের সময় প্রবেশ পত্রে ছবি গড়মিল দেখে সন্দেহ করেন। পরে ঈশিতা আকতার নিজের নাম প্রকাশ করলে তাকে পুলিশে সোপর্দ করা হয়।

বগুড়া মহিলা দলের নেত্রী নিপা খাতুন বলেন, আমি পরীক্ষার সময় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে হাসপাতালে গেছিলাম। সামান্য সময়ের জন্য আমার ভাগ্নীকে রেখে গেছিলাম। পরীক্ষা মূলত আমিই দিচ্ছিলাম। হঠাৎ ভুল বুঝাবুঝির কারণে এমন হয়েছে। 

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী বলেন, ঈশিতা নামের মেয়েটি আপাতত থানা হেফাজতে রয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ লিখিত অভিযোগ দিলে পরবর্তী আইনগত পদক্ষেপ নেয়া হবে।
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা