× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শিক্ষাব্যবস্থায় পরিবর্তন আনতে হবে: শিক্ষামন্ত্রী

দিনাজপুর প্রতিবেদক

প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৬ ১৭:১৭ পিএম

আপডেট : ১৭ এপ্রিল ২০২৬ ১৭:২০ পিএম

হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে শুক্রবার বক্তব্য দেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ছবি: বাসস

হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে শুক্রবার বক্তব্য দেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ছবি: বাসস

আমরা মানসম্মত শিক্ষায় অনেক পিছিয়ে, আমাদের এই শিক্ষাব্যবস্থার পরিবর্তন আনতেই হবে বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। 

দিনাজপুর হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে শুক্রবার সকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, “আমাকে শিক্ষাব্যবস্থার পরিবর্তন আনতেই হবে। কোয়ালিটি এডুকেশনের ক্ষেত্রে আমরা পিছিয়ে এবং অত্যন্ত দুর্বল।”

মন্ত্রী শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “তোমাদের দিকে তাকিয়ে আছে পুরো জাতি, তাকিয়ে আছে তোমাদের অভিভাবক। আজকের পর থেকে প্রতিটি মুহূর্ত লেখাপড়ায় কাজে লাগাতে হবে। মনে রাখতে হবে, এই মুহূর্তই তোমার আগামীর ভবিষ্যৎ তৈরি করবে, এই মুহূর্তই আগামীর বাংলাদেশ বিনির্মাণে সহায়ক হবে।”
“শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দেশমাতা খালেদা জিয়া শিক্ষাকে অত্যন্ত ভালোবাসতেন। বর্তমান রাজনৈতিক নেতৃত্বও সেই ধারাবাহিকতা বজায় রেখে এগিয়ে যাচ্ছে” বলেন শিক্ষামন্ত্রী। 
মেধা ও পরীক্ষার ফলাফল নিয়ে মন্ত্রী বলেন, “পরীক্ষার ফলাফল ভালো হলে দেশের উন্নয়নও ত্বরান্বিত হবে। শিক্ষক নিয়োগের ক্ষেত্রে কোনো মেধাবী শিক্ষার্থীকে বাদ দেওয়া যাবে না।”

হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনামুল্লাহর  সভাপতিত্বে নবীনবরণ অনুষ্ঠানে জাতীয় সংসদের হুইপ আখতারুজ্জামান মিয়া, দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম, দিনাজপুর-২ আসনের সংসদ সদস্য সাদিক রিয়াজ চৌধুরী, দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলালসহ বিভিন্ন অনুষদের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন আরও বলেন, “আমরা চাই একটি জিনিস, তাহলো ‘আগামীর বাংলাদেশ’। এটাই হচ্ছে উদ্যেশ্য, বলেছেন আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামির বাংলাদেশ গাড়ার কারিগর হচ্ছেন শিক্ষক আর শিক্ষার্থীরা।
“আমরা যদি এই বিশ্বায়নের যুগে টিকে থাকতে না পারি, তাহলে আমাদের ভবিষ্যৎ অন্ধকার। পৃথিবীতে বাংলাদেশ একটি উল্লেখযোগ্য দেশ। যেদেশে জনসংখ্যা বেড়েই চলেছে। উন্নত দেশে জনসংখ্যা কমেই চলেছে। এটা দেশের জন্য আশির্বাদ। অন্যদের যেটা অভাব রয়েছে, আল্লাহ্‌ আমাদের সেটা দিয়েছেন, এটা আমাদের ভাগ্য।“

অনুষ্ঠান শেষে বিকালে শিক্ষামন্ত্রী দিনাজপুর জেলা শিল্পকলা একাডেমি ভবনে দিনাজপুর শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং কারিগরি শিক্ষা বোর্ডের কেন্দ্রীয় সচিবদের সঙ্গে মতবিনিময় করেন।
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা