× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিইউএফটিতে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৬ ১৮:২৮ পিএম

দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজিতে (বিইউএফটি) বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন করা হয়েছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজিতে (বিইউএফটি) বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন করা হয়েছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজিতে (বিইউএফটি) দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ২৪টি ক্লাবের সহযোগিতায় বৃহস্পতিবার আয়োজিত এ উৎসব সাংস্কৃতিক বৈচিত্র্য, প্রাণচাঞ্চল্য এবং শিক্ষার্থী-শিক্ষক-কর্মকর্তা ও অতিথিদের অংশগ্রহণে মুখর হয়ে ওঠে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিইউএফটি বোর্ড অব ট্রাস্টিজের সদস্য মোহাম্মদ নাছির এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিজিএমইএ এর ভাইস প্রেসিডেন্ট ভিদিয়া অমৃত খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের মনোনীত উপাচার্য অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার আইয়ুব নবী খান।

দিনব্যাপী আয়োজনে ছিল সংগীত পরিবেশনা, নৃত্য, নাটক, ক্রীড়া প্রতিযোগিতা, ফ্যাশন শো, ফ্ল্যাশ মব, আর্ট ও ক্রাফট প্রদর্শনী, বর্ণাঢ্য র‍্যালি এবং ৪৪টিরও বেশি স্টল। এসব আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের সৃজনশীলতা, ঐতিহ্যবোধ ও উদ্যোক্তা মনোভাব তুলে ধরেন।

অনুষ্ঠানের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন অধ্যাপক ড. মো. আব্দুল জলিল, ডিন, ফ্যাকাল্টি অব সায়েন্স ও পরিচালক, স্টুডেন্ট ওয়েলফেয়ার। সহ-আহ্বায়ক ছিলেন জনসংযোগ বিভাগের পরিচালক মুহাম্মদ ইমতিয়াজ। সদস্য সচিব ছিলেন আফসানা শারমিন এবং সহ-সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেন রাকিবুল ইসলাম সিফাত।

এছাড়াও বিশ্ববিদ্যালয়ের ২৪টি ক্লাবের উপদেষ্টা ও উপ-উপদেষ্টারা আয়োজনটি সফল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা