প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৬ ২৩:০৬ পিএম
সিলেটের জালালাবাদ গ্যাস মিলনায়তনে বুধবার এক মতবিনিময় সভায় কথা বলেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ছবি: ভিডিও থেকে
খুব দ্রুতই প্রাথমিক বিদ্যালয়ে প্রায় ৬০ হাজার শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু হবে হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
সিলেটের জালালাবাদ গ্যাস মিলনায়তনে বুধবার এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, “আমি ৩২ হাজার ৫০০ শিক্ষক পাচ্ছি হেডমাস্টার। এই ৩২ হাজার ৫০০ শিক্ষককে যখনই আমি হেডমাস্টার পোস্টিং দেবো, সাথে সাথে আমার ৩২ হাজার ৫০০ নতুন শিক্ষক নিয়োগের প্রয়োজন নাকি? আগে তো ভ্যাকেন্ট এর সাথে সাথে আবার প্রায় ১০ হাজারের মতো রিটায়ারমেন্টে গিয়ে আমার নিয়ারলি ইমিডিয়েটলি দরকার। অপ্রক্সিমেটলি সঠিক পরিসংখ্যান হয়ে দাঁড়াবে সিক্সটি থাউজেন টিচার্সের প্রয়োজনে দাঁড়িয়েছে। ঠিক তেমনিভাবে আমার সেকেন্ডারি স্কুলও একই অবস্থায় রয়েছে। সেখানেও হাজার দশেক, ৭ হাজার তো ভ্যাকেট রয়েছে। ইন দা মিনটাইম আরও যারা আউট হয়ে যাচ্ছেন রিটারমেন্টে চলে যাচ্ছেন নিয়ারলি থাউজেরন।
“সেটা আবার পিএসসি থেকে ওই নন ক্যাডার কলেজও তাই এগুলি নিয়ে পুরাপুরি একটা ব্যাকলগ হয়ে আছে। তো আমি স্পেশালি করা যায় কিনা মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করে কিভাবে আমরা স্পেশালি আমরা শিক্ষক নিতে নিয়োগ দিতে পারি সেই ব্যবস্থা আমাদের করতেই হবে”।