প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৬ ১৮:৩১ পিএম
বিইউপিতে বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
বর্ণিল আয়োজনে বাংলা নতুন বছর ১৪৩৩ কে বরণ করে নিয়েছে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেসনালস (বিইউপি)।
বিইউপি কালচারাল ফোরামের বিশাল আয়োজনে মঙ্গলবার উদযাপিত হয় পহেলা বৈশাখ।
দিনটিকে স্মরণীয় করে রাখার লক্ষ্যে পহেলা বৈশাখের অতি প্রত্যুষে মনপুরা মাঠ ও কনকোর্সে বাঙ্গালীর ঐতিহ্যবাহী বিভিন্ন ধরণের মজাদার খাবার, প্রতিযোগিতা, খেলাধুলা, বৈশাখি মেলাসহ বিভিন্ন অনুষ্ঠানমালার আয়োজন করা হয়।
বিইউপির উপাচার্য মেজর জেনারেল মো. মাহ্বুব-উল আলম প্রধান অতিথি হিসেবে বৈশাখী মেলার উদ্বোধন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিইউপির সকল শিক্ষক, কর্মচারী, পরিবারবর্গ এবং শিক্ষার্থীরা।