× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গুচ্ছ ‘এ’ ইউনিটে ৭০ শতাংশ অকৃতকার্য

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৬ ১২:৫৭ পিএম

আপডেট : ১৫ এপ্রিল ২০২৬ ১৭:১৬ পিএম

গুচ্ছ ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় অধিকাংশ শিক্ষার্থী অকৃতকার্য।

গুচ্ছ ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় অধিকাংশ শিক্ষার্থী অকৃতকার্য।

গুচ্ছ ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে, যেখানে পাশের হার মাত্র ৩০ শতাংশ। অন্যদিকে প্রায় ৭০ শতাংশ শিক্ষার্থী ভর্তি যোগ্যতা অর্জনে ব্যর্থ হয়েছে।

ইসলামী বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেজে বুধবার সকালে এ তথ্য নিশ্চিত করা হয়।

প্রকাশিত ফল অনুযায়ী, এ বছর মোট আবেদনকারীর সংখ্যা ছিল ১ লাখ ৬৬ হাজার ১৬২ জন। 

এর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেন ১ লাখ ২৫ হাজার ৯৩৮ জন শিক্ষার্থী।অন্যদিকে ৪০ হাজার ২২৪ জন ভর্তিচ্ছু পরীক্ষায় অনুপস্থিত ছিলেন।

উপস্থিত পরীক্ষার্থীদের মধ্যে ভর্তি যোগ্য হিসেবে বিবেচিত হয়েছেন ৩৮ হাজার ৮৮ জন। যা মোট উপস্থিত শিক্ষার্থীর প্রায় ৩০ শতাংশ।

ফলে প্রায় ৭০ শতাংশ শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে বলে নিশ্চিত হয়েছে।

এর পাশাপাশি ‘এ’ ইউনিটের আর্কিটেকচার বিভাগে আলাদাভাবে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এ বিভাগে আবেদন করেন ৩ হাজার ৫৬১ জন ভর্তিচ্ছু। এর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেন ১ হাজার ৫৪৬ জন।

এই বিভাগে উত্তীর্ণ হয়েছেন মাত্র ১৪০ জন, যা মোট উপস্থিত পরীক্ষার্থীর প্রায় ৯ শতাংশ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা