চট্টগ্রাম অফিস
প্রকাশ : ১২ এপ্রিল ২০২৬ ১৫:০৩ পিএম
সাউদার্ন ইউনিভার্সিটিতে অ্যাক্রেডিটেশন বিষয়ক মতবিনিময় সভা।
বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল ও সাউদার্ন ইউনিভার্সিটির যৌথ উদ্যোগে অ্যাক্রেডিটেশন বিষয়ক মতবিনিময় সভা বিশ্ববিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য ড. শরীফ আশরাফউজ্জামানের সভাপতিত্বে সভায় প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের পরিচালক (কিউএ এন্ড এনকিউএফ) অধ্যাপক মোহাম্মদ তাজিব উদ্দিন। বক্তব্য রাখেন উপ—পরিচালক (কিউএ এন্ড এনকিউএফ) প্রবীর কুমার চক্রবর্ত্তী।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য ড. শরীফ আশরাফউজ্জামান বলেন, অ্যাক্রেডিটেশন অর্জনে প্রস্তুতির অংশ হিসেবে আজকের এই মতবিনিময় সভা অত্যন্ত ফলপ্রসূ হবে বলে আমার প্রত্যাশা। সাউদার্ন ইউনিভার্সিটিকে এগিয়ে নিতে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। অ্যাক্রেডিটেশন কাউন্সিলের পরামর্শ ও নির্দেশনা অনুযায়ী যদি আমরা কাজ করতে পারি তাহলে অ্যাক্রেডিটেশন অর্জনে আর কোন বাধা থাকবে না। আর এ উদ্যোগ সফল করতে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল ও শিক্ষক—কর্মকতার্দের প্রতি আন্তরিক সহযোগিতা কামনা করছি।
অধ্যাপক মোহাম্মদ তাজিব উদ্দিন বলেন, সাউদার্ন ইউনিভার্সিটির অ্যাক্রেডিটেশন অর্জনের প্রচেষ্টাকে স্বাগত জানাচ্ছি। এইজন্য বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। ইউনিভার্সিটির শিক্ষক ও কর্মকর্তাগণ অক্লান্ত পরিশ্রম ও প্রচেষ্টার মাধ্যমে অ্যাক্রেডিটেশনের যে—প্রস্তুতি গ্রহণ করেছেন, তা সত্যি প্রশংসনীয় ও আশাব্যঞ্জক।
সভায় অংশ নেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. ইসরাত জাহান, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. প্রকৌশলী মোজাম্মেল হক, রেজিস্ট্রার এ এফ এম মোদাচ্ছের আলী, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধানগণ, শিক্ষক ও এসএ কমিটির সদস্যবৃন্দসহ কর্মকতার্রা।