× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

৭২ ঘণ্টা পর অনশন ভাঙ্গলেন শিক্ষার্থীরা

ঢাবি প্রতিনিধি

প্রকাশ : ১১ এপ্রিল ২০২৬ ১৬:৩৬ পিএম

আপডেট : ১১ এপ্রিল ২০২৬ ১৬:৫৩ পিএম

গণভোটের রায় রক্ষাসহ ৩ দাবিতে  আমরণ অনশনে বসার ৭২ ঘণ্টা পর জুলাই আন্দোলনে নিহত পরিবাবের সদস্যদের অনুরোধে শনিবার বিকালে অনশন ভাঙ্গলেন শিক্ষার্থীরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

গণভোটের রায় রক্ষাসহ ৩ দাবিতে আমরণ অনশনে বসার ৭২ ঘণ্টা পর জুলাই আন্দোলনে নিহত পরিবাবের সদস্যদের অনুরোধে শনিবার বিকালে অনশন ভাঙ্গলেন শিক্ষার্থীরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

জুলাই বিপ্লব ও গণভোটের রায় রক্ষাসহ ৩ দাবিতে   আমরণ অনশনে বসার ৭২ ঘণ্টা পার হলেও সরকার পক্ষ বা বিরোধী দল থেকে কোনো আশ্বাস না পেয়ে জুলাই আন্দোলনে নিহত পরিবাবের সদস্যদের অনুরোধে অনশন ভাঙ্গলেন শিক্ষার্থীরা। 

নিহত ফারহান ফাইয়াজ, সাইদুল ইসলাম, জাবের ও সৈকতের পরিবাবের সদস্যরা গণভোট বাস্তবায়নের দাবিতে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার আশ্বাস দিয়ে শনিবার বেলা তিনটার দিকে ডাবের পানি খাইয়ে তাদের অনশন ভাঙ্গান। 

এদিকে অনশন ভাঙ্গার পর তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। 

অনশনে অংশ নিয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২০২৩-২৪ সেশনের শিক্ষার্থী মো. সাদিক মুনওয়ার মুনেম, সমাজবিজ্ঞান বিভাগের ২০২৪ -২৫ সেশনের সাকিবুর রহমান ও

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের মিডিয়া কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম বিভাগের শিক্ষার্থী শেখ মোস্তাফিজ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা