× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নবীনগরে লায়ন্স ক্লাবের উদ্যোগে শিক্ষাসামগ্রী বিতরণ

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিবেদক

প্রকাশ : ১০ এপ্রিল ২০২৬ ১৮:২৬ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গোপালপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে শুক্রবার দুপুরে অনুষ্ঠিত ‘গোপালপুর বুক ফেস্ট ২০২৬’-এ ১১টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে বই ও শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়েছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গোপালপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে শুক্রবার দুপুরে অনুষ্ঠিত ‘গোপালপুর বুক ফেস্ট ২০২৬’-এ ১১টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে বই ও শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়েছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে লায়ন্স ক্লাব অফ ঢাকা ডিলিজেন্ট-এর উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।

উপজেলার গোপালপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে শুক্রবার দুপুরে অনুষ্ঠিত ‘গোপালপুর বুক ফেস্ট ২০২৬’-এ ১১টি শিক্ষা প্রতিষ্ঠানের ২৭৯ জন শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে বই ও শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়।

আয়োজক সূত্রে জানা গেছে, গোপালপুর, রেজতপুর, সাহেবনগর ও সাদেকপুর গ্রামের ২টি উচ্চ বিদ্যালয়, ২টি মাদ্রাসা, ৭টি প্রাথমিক বিদ্যালয় ও ২টি কিন্ডারগার্টেনের প্রতিটি শ্রেণির প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী মোট ২৭৯ জন শিক্ষার্থীর হাতে বই ও শিক্ষা সামগ্রী তুলে দেওয়া হয়। এছাড়া গোপালপুর উচ্চ বিদ্যালয়ের ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থী এবং বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগে অধ্যয়নরত দরিদ্র শিক্ষার্থীদের মাঝে সাইন্টিফিক ক্যালকুলেটর বিতরণ করা হয়।

এদিকে একই দিনে সকাল ৮টা থেকে গোপালপুর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে লায়ন্স ক্লাব অফ ঢাকা ডিলিজেন্ট-এর উদ্যোগে তিন শতাধিক বয়স্ক ব্যক্তির জন্য বিনামূল্যে আই ক্যাম্প ও ডায়াবেটিস স্ক্রিনিং কার্যক্রম পরিচালনা করা হয়। আই ক্যাম্পে ছানি রোগী বাছাই করা হয় এবং নির্বাচিত রোগীদের ঢাকায় নিয়ে বিনামূল্যে ছানি অপারেশন করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে আয়োজকরা জানান। অনুষ্ঠানে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইলচেয়ার এবং নারীদের স্বাবলম্বী করতে সেলাই মেশিন প্রদান করার কথাও জানানো হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লায়ন্স ক্লাব অফ ঢাকা ডিলিজেন্ট-এর পরিচালক নিটোল আহমেদ। এসময় বক্তব্য রাখেন আসহাব উল্লাহ দোলন (এমজেএফ), গোপালপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী, নবীনগর প্রেসক্লাবের সাবেক সভাপতি জালাল উদ্দিন মনির, লায়ন সামিউল মুক্তাদীর (এমজেএফ), লায়ন খাদিজাতুল ফেরদৌস সুমী, লায়ন উম্মে সালমা অনু, মোহাম্মদ শহিদউল্লাহ ও সামিউল ইসলাম।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা