× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ২৫ এপ্রিল

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৬ ২০:৫৬ পিএম

জাতীয় বিশ্ববিদ্যালয় লোগো। ছবি: ফাইল ছবি

জাতীয় বিশ্ববিদ্যালয় লোগো। ছবি: ফাইল ছবি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষা আগামী ২৫ এপ্রিল (শনিবার) অনুষ্ঠিত হবে।

জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে মঙ্গলবার এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৫ এপ্রিল বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত সারাদেশে একযোগে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

দেশের বিভাগীয় ও জেলা শহরের নির্বাচিত ১৩৮টি কেন্দ্রে প্রায় সাড়ে ৪ লাখ পরীক্ষার্থী এতে অংশ নিতে আবেদন করেছেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, প্রাথমিক আবেদন নিশ্চয়নকৃত পরীক্ষার্থীদের ১১ থেকে ২৪ এপ্রিলের মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইট থেকে প্রবেশপত্র (Admit Card) ডাউনলোড করতে হবে। অঢ়ঢ়ষরপধহঃ খড়মরহ (Applicant Login (Honours Login) অপশনে অ্যাপ্লিকেশন আইডি ও পিন ব্যবহার করে প্রবেশপত্র সংগ্রহ করা যাবে।

পরীক্ষার্থীকে ভর্তি পরীক্ষার অন্তত তিনদিন আগে নিজ নিজ কেন্দ্রের আসন বিন্যাস জেনে নিতে বলা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা