× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিশ্ব স্বাস্থ্য সংস্থার অ্যাডভাইজরি গ্রুপের সদস্য হলেন জাবির ড. সাখাওয়াত হোসেন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩১ মার্চ ২০২৬ ১২:০৮ পিএম

আপডেট : ৩১ মার্চ ২০২৬ ১২:১০ পিএম

ড. মো. সাখাওয়াত হোসেন। ফাইল ছবি

ড. মো. সাখাওয়াত হোসেন। ফাইল ছবি

বিশ্ব স্বাস্থ্য সংস্থার অ্যাডভাইজরি গ্রুপের সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ এন্ড ইনফরমেটিক্স বিভাগের সভাপতি ড. মো. সাখাওয়াত হোসেন । তিনি আগামী দুই বছরের জন্য হু রিজিউনাল ইক্সপার্ট  গ্রুপ (এনভায়রনমেন্টাল ডিটারমিনেটস অব হেলথ এন্ড ক্লাইমেট চেঞ্জ) অনারারি সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।

এ নিয়োগ পাওয়ায় বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোমার এ তথ্য জানায় বিশ্ববিদ্যালয়।

অভিনন্দন বার্তায় উপাচার্য বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থায় ড. মো. সাখাওয়াত হোসেনের এ সদস্য পদ লাভে বিশ্ববিদ্যালয় প্রশাসন আনন্দিত। এই নিয়োগ তাঁকে শিক্ষা ও গবেষণায় আরও বেশি অবদান রাখতে উৎসাহিত ও অনুপ্রাণিত করবে। ড. সাখাওয়াত হোসেনের এই অর্জন বায়ুদূষণ, জলবায়ু পরিবর্তন ও জনস্বাস্থ্য খাতে তাঁর দীর্ঘদিনের গবেষণা এবং গুরুত্বপূর্ণ অবদানের আন্তর্জাতিক স্বীকৃতি। উপাচার্য আশাবাদ ব্যক্ত করেন, আঞ্চলিক বিশেষজ্ঞ দলের সদস্য হিসেবে তিনি দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের স্বাস্থ্য ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নীতিনির্ধারণী পর্যায়ে কার্যকর ভূমিকা রাখবেন। উপাচার্য তাঁর শুভেচ্ছা বার্তায় ড. মো. সাখাওয়াত হোসেনের অব্যাহত সাফল্য ও দীর্ঘ কর্মময় জীবন কামনা করেন। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা