প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৯ মার্চ ২০২৬ ১৯:৩৭ পিএম
জাতীয় বিশ্ববিদ্যালয় লোগো। ফাইল ফটো
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪ সালের বিবিএ প্রফেশনাল প্রথম বর্ষ ২য় সেমিস্টার পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ানো হয়েছে। শিক্ষার্থীদের অনলাইনে ফরম পূরণের সময় ৩০ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে রবিবার এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কলেজ কর্তৃক শিক্ষার্থীর ডাটা নিশ্চয়ন করার সময় ৬ এপ্রিল পর্যন্ত এবং কলেজ কর্তৃক সোনালী সেবার মাধ্যমে ফি জমা দেওয়ার সময় ৭ এপ্রিল।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, আগের প্রকাশিত বিজ্ঞপ্তির অন্যান্য শর্তাবলি অপরিবর্তিত থাকবে।