× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাবির নতুন উপাচার্য অধ্যাপক ফরিদুল ইসলাম

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ১৬ মার্চ ২০২৬ ২২:৩৯ পিএম

অধ্যাপক ড.মো. ফরিদুল ইসলাম। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

অধ্যাপক ড.মো. ফরিদুল ইসলাম। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পাচ্ছেন বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড.মো. ফরিদুল ইসলাম।

শিক্ষা মন্ত্রণালয়ে সোমবার বিকাল ৪টায়  রাবি উপাচার্য হিসেবে তার নাম ঘোষণা করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ছাত্র জনতার অভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হওয়ার পর ৮ আগস্ট উপাচার্য পদ থেকে পদত্যাগ করেন অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার। এরপর রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে রাজশাহী বিশ্ববিদ্যালয় আইন, ১৯৭৩ এর ১১ (২) ধারা অনুযায়ী অধ্যাপক ড. সালেহ হাসান নকীবকে উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। সেই হিসেবে অধ্যাপক ফরিদুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ২৬ তম উপাচার্য। 

অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপনায় নিযুক্ত। তিনি ১৯৯৬ সালে মার্কেটিং বিভাগে প্রভাষক যুক্ত হয়। এরপর ১৯৯৯ সালে সহকারী অধ্যাপক,২০০৬ সালে সহযোগী অধ্যাপক ও সর্বশেষ ২০১৩ সালে অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি, ২০১৪ সাল হতে ২০১৫ সাল অব্দি মালয়েশিয়ার সারাওয়াকের কার্টিন ইউনিভার্সিটি অফ টেকনোলজি বিশ্ববিদ্যালয়ে মার্কেটিং ও ম্যানেজমেন্ট বিভাগের প্রভাষক ছিলেন।

তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগ থেকে ১৯৮৯ সালে স্নাতক (সম্মান) এবং ১৯৯০ সালে স্নাতকোত্তর (মাস্টার্স) ডিগ্রি লাভ করেন। পরবর্তীতে ২০০৬ সালে সুইডেনের গোথেনবার্গ বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স অব সায়েন্স (এমএসসি) এবং ২০১৩ সালে অস্ট্রেলিয়ার কার্টিন বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

২৬ তম উপাচার্য হিসেবে নাম ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় অধ্যাপক ফরিদুল ইসলাম জানান, প্রজ্ঞাপন এখনো হাতে আসেনি। তিনি বিষয়টি সম্পর্কে অবগত হয়েছেন এবং দায়িত্ব নেওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুত আছেন।

প্রসঙ্গত, অধ্যাপক ফরিদুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন " জিয়া পরিষদ রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদকের দায়িত্বে আছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা