× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আগামী বছর থেকে স্কুল ভর্তিতে থাকছে না লটারি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৬ মার্চ ২০২৬ ১৯:৪২ পিএম

আপডেট : ১৬ মার্চ ২০২৬ ২০:১১ পিএম

আগামী বছর থেকে লিখিত পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করানো হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ছবি: ভিডিও থেকে

আগামী বছর থেকে লিখিত পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করানো হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ছবি: ভিডিও থেকে

প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে আগামী বছর থেকে লটারি পদ্ধতি বাতিল করা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। সরকারি ও বেসরকারি উভয় ধরনের শিক্ষাপ্রতিষ্ঠানের জন্যই এই সিদ্ধান্ত কার্যকর হবে।

সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ে সোমবার দুপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

শিক্ষামন্ত্রী বলেন, “ লটারি ইজ নট এ সলিশন ফর এডমিশন। আগামী বছর থেকে লিখিত পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করানো হবে”।

তিনি বলেন, “সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে”। তবে প্রথম শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে মেধা যাচাইয়ের বিষয়টি প্রযোজ্য নয় বলেও উল্লেখ করেন তিনি।

এই সিদ্ধান্তের ফলে আবার কোচিং বাণিজ্য শুরু হওয়ার আশঙ্কা রয়েছে কিনা—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী তা নাকচ করে দেন। তিনি বলেন, “আমরা এমন কোনো মেধার পরীক্ষা নিতে যাচ্ছি না। প্রাথমিক পর্যায়ে শিক্ষার্থীদের জন্য সহজভাবে পরীক্ষা নেওয়া হবে”।

সংবাদ সম্মেলনে শিক্ষা খাতের বিভিন্ন বিষয়ে নেওয়া সিদ্ধান্তও তুলে ধরেন শিক্ষামন্ত্রী। তিনি জানান, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মামুন আহমেদকে নিয়োগ দিয়েছে সরকার।

এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ সাতটি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দেওয়া হয়েছে।

এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে অধ্যাপক মোহাম্মদ এবিএম ওবায়দুল ইসলাম, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক ড. রইসউদ্দিন, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক মোহাম্মদ সিদ্দিকুর রহমান খান, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে অধ্যাপক মোহাম্মদ নুরুল ইসলাম, কুয়েটের অধ্যাপক মোহাম্মদ মাছুদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক মোহাম্মদ আল ফোরকান এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক ফরিদুল ইসলামকে নিয়োগ দেওয়া হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা