× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আবারও কুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদ

খুলনা অফিস

প্রকাশ : ১৬ মার্চ ২০২৬ ১৯:০২ পিএম

আপডেট : ১৬ মার্চ ২০২৬ ১৯:২৭ পিএম

অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য হিসেবে আবারও নিয়োগ পেয়েছেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদ।

শিক্ষা মন্ত্রণালয়ে সোমবার (১৬ মার্চ) বিকালে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন

আরো পড়ুন: জবির নতুন উপাচার্য অধ্যাপক ড. রইছ উদ্দীন

অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদ দেশের উচ্চশিক্ষা ও গবেষণা অঙ্গনে সুপরিচিত একজন গবেষক। তার দেড় শতাধিক গবেষণা প্রবন্ধ দেশ-বিদেশের বিভিন্ন আন্তর্জাতিক জার্নাল ও কনফারেন্সে প্রকাশিত হয়েছে। পাশাপাশি তার একাধিক বই ও বুক চ্যাপ্টারও প্রকাশিত হয়েছে।

তিনি জাপানের নাগোয়া ইউনিভার্সিটি থেকে ২০০৩ সালে এমএসসি ইঞ্জিনিয়ারিং এবং ২০০৬ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। গবেষণার পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়েও তার অভিজ্ঞতা রয়েছে। তিনি যুক্তরাষ্ট্রে নাসা-অর্থায়িত একটি অ্যারোস্পেস সেন্টারে সিনিয়র রিসার্চ ফেলো হিসেবে কাজ করেছেন। এছাড়া যুক্তরাষ্ট্রসহ বিশ্বের কয়েকটি দেশের বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতাও করেছেন।

কুয়েটে তিনি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান, হল প্রভোস্ট, সিআরটিএসের চেয়ারম্যান, বিভিন্ন মেয়াদে শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক এবং আন্তর্জাতিক সম্মেলন আইসিএমআইইই (ICMIEE)-এর অর্গানাইজিং কমিটির কনফারেন্স সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

ড. মাছুদ ১৯৯৮ সালে তৎকালীন বাংলাদেশ ইনস্টিটিউট অব টেকনোলজি (বিআইটি) খুলনা থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রি অর্জন করেন। একই বছর তিনি বিআইটি খুলনায় প্রভাষক হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ২০০৩ সালে সহকারী অধ্যাপক, ২০০৯ সালে সহযোগী অধ্যাপক এবং পরে অধ্যাপক হিসেবে পদোন্নতি লাভ করেন।

এর আগে ২০২৪ সালের ৫ সেপ্টেম্বর তাকে কুয়েটের উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। তবে বিশ্ববিদ্যালয়ে ছাত্ররাজনীতি সংক্রান্ত একটি সিদ্ধান্তকে কেন্দ্র করে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ২০২৫ সালের ২৪ এপ্রিল শিক্ষা মন্ত্রণালয় তাকে ওই পদ থেকে অব্যাহতি দেয়।

সাম্প্রতিক নিয়োগের মাধ্যমে আবারও কুয়েটের সর্বোচ্চ প্রশাসনিক দায়িত্বে ফিরলেন অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা