× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঢাবিতে পাইকগাছা ছাত্রকল্যাণ সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ০৭ মার্চ ২০২৬ ২২:১৮ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয় পাইকগাছা ছাত্রকল্যাণ সমিতির উদ্যোগে শনিবার আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত আমন্ত্রিত অতিথিবৃন্দ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ঢাকা বিশ্ববিদ্যালয় পাইকগাছা ছাত্রকল্যাণ সমিতির উদ্যোগে শনিবার আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত আমন্ত্রিত অতিথিবৃন্দ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ঢাকা বিশ্ববিদ্যালয় পাইকগাছা ছাত্রকল্যাণ সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

বিশ্ববিদ্যালয়ের কার্জন হল সংলগ্ন মৎস্য বিজ্ঞান বিভাগ প্রাঙ্গণে শনিবার এ অনুষ্ঠান আয়োজিত হয়।

সংগঠনের সভাপতি মো. শরিফুল ইসলামের সভাপতিত্বে এবং ইসিতা এনাম ঋতুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় মানব সম্পদ উন্নয়ন তহবিলের ব্যবস্থাপনা পরিচালক ও সাবেক সচিব মো. তৌহিদুর রহমান, জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক ও সিনিয়র সাংবাদিক আমিরুল ইসলাম কাগজী, বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের সাবেক সভাপতি ফসিহ উদ্দীন মাহতাব, লে. কর্নেল জিএম মামুনুর রশীদ পিএসসি, বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক সাইদুর রহমান, ইসলামি ব্যাকের ভাইস চেয়ারম্যান মজনু রহমান, জামাল উদ্দীন প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত পাইকগাছার শিক্ষার্থীরা দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে অবদান রাখছে। ভবিষ্যতেও তারা সততা, মেধা ও দেশপ্রেমের মাধ্যমে সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন বক্তারা।

বক্তারা সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার আহ্বান জানিয়ে বলেন, পাইকগাছা ছাত্রকল্যাণ সমিতি শুধু শিক্ষার্থীদের কল্যাণেই নয়, সামাজিক ও মানবিক কর্মকাণ্ডেও অগ্রণী ভূমিকা রাখতে পারে। শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, মেধাবী কিন্তু অসচ্ছল শিক্ষার্থীদের সহায়তা এবং এলাকার উন্নয়নে সচেতন ভূমিকা রাখার ওপরও গুরুত্বারোপ করেন তারা।

অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা