চবি প্রতিবেদক
প্রকাশ : ০২ মার্চ ২০২৬ ২১:১০ পিএম
ফাইল ফটো
পবিত্র রমজান, শব-ই-কদর এবং পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে ১৮ দিনের ছুটিতে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)। আগামী ৮ মার্চ (রবিবার) থেকে ২৬ মার্চ (বৃহস্পতিবার) পর্যন্ত বন্ধ থাকবে বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন। এছাড়া রবিবার ডেপুটি রেজিস্ট্রার (একাডেমিক) এস এম আকবর হোছাইন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে "পবিত্র রমজান, শব-ই-কদর এবং পবিত্র ঈদ-উল-ফিতর" উপলক্ষে আগামী ০৮ মার্চ ২০২৬ খ্রিষ্টাব্দ (রবিবার) হতে ২৫ মার্চ ২০২৬ খ্রিষ্টাব্দ (বুধবার) পর্যন্ত এ বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস বন্ধ থাকবে।
অধ্যাপক সাইফুল ইসলাম বলেন, “পবিত্র রমজান, শব-ই-কদর ও ঈদের জন্য বিশ্ববিদ্যালয়ের ক্লাস প্রতিবারের মতো এবারও ১৮ দিনের জন্য আনুষ্ঠানিক বন্ধ থাকবে”।