× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

১৮ দিনের ছুটিতে যাচ্ছে নোবিপ্রবি

নোবিপ্রবি প্রতিবেদক

প্রকাশ : ০১ মার্চ ২০২৬ ২০:১১ পিএম

ফাইল ফটো

ফাইল ফটো

পবিত্র শবে কদর, জুমাতুল বিদা ও ঈদুল ফিতর উপলক্ষে টানা ১৮ দিনের ছুটিতে যাচ্ছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি)। আগামী ১১ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ধরনের ক্লাস ও পরীক্ষা কার্যক্রম বন্ধ থাকবে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্ধারিত ছুটির কারণে এই সময়ে সব একাডেমিক কার্যক্রম বন্ধ  থাকবে। একই সঙ্গে পূর্বনির্ধারিত সব পরীক্ষাও স্থগিত করা হয়েছে। ছুটি শেষে আগামী ২৯ মার্চ থেকে বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও পরীক্ষা যথারীতি শুরু হবে।

তবে ছুটির মধ্যেও প্রশাসনিক কার্যক্রম আংশিক চালু থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। আগামী ২৪ ও ২৫ মার্চ বিশ্ববিদ্যালয়ের দাপ্তরিক কাজ চলবে। এ ছাড়া অন্যান্য দিন অফিস বন্ধ থাকলেও জরুরি প্রয়োজনে সংশ্লিষ্ট দপ্তরগুলো বিশেষ দায়িত্ব পালন করবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ছুটির সময় বিশ্ববিদ্যালয়ের সব ইনস্টিটিউট, বিভাগ, দপ্তর ও শাখার কর্মকর্তা-কর্মচারীদের কক্ষ ত্যাগের আগে পানির কল ও বৈদ্যুতিক সরঞ্জাম (ফ্যান, লাইট, এসি) বন্ধ নিশ্চিত করতে হবে। জরুরি কাজ সম্পাদনের জন্য সংশ্লিষ্ট বিভাগ ও দপ্তর প্রধানদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা