× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রধানমন্ত্রীকে জাবি উপাচার্যের অভিনন্দন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬ ২০:১৭ পিএম

ফাইল ফটো

ফাইল ফটো

সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস বিজয়ের মাধ্যমে প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ মহিউদ্দিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে অভিনন্দন জানান জাবি উপাচার্য।

উপাচার্য বলেন, “দীর্ঘ ফ্যাসিস্ট শাসনের পতন ঘটিয়ে তারেক রহমানের এই দায়িত্ব গ্রহণ দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় এক মাইলফলক হয়ে থাকবে”।

আশা প্রকাশ করে জাবি উপাচার্য বলেন, “মানবাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনে নতুন সরকার কার্যকর ভূমিকা রাখবে”।

উপাচার্য আরও বলেন, “মহান মুক্তিযুদ্ধের চেতনায় জনগণের যে আকাঙ্ক্ষা—একটি শিক্ষিত, দক্ষ, কর্মঠ, স্বাস্থ্যবান ও নৈতিকভাবে আলোকিত জাতি গঠন—তারেক রহমানের নেতৃত্বে তা বাস্তবায়নের নতুন সুযোগ সৃষ্টি হয়েছে। তিনি আশাবাদ ব্যক্ত করেন, নবগঠিত মন্ত্রিসভা দেশ-জাতির প্রত্যাশা পূরণে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মর্যাদা আরও সুদৃঢ় করবে”।

বার্তার শেষে উপাচার্য প্রধানমন্ত্রীর সার্বিক সুস্থতা ও দীর্ঘ কর্মময় জীবন কামনা করেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা