× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রুয়েট ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

রাজশাহী অফিস

প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৬ ১১:৩৩ এএম

রুয়েট প্রশাসন ২৪ জানুয়ারি রাত সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করে।

রুয়েট প্রশাসন ২৪ জানুয়ারি রাত সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করে।

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।

রুয়েট প্রশাসন ২৪ জানুয়ারি রাত সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এই ফল প্রকাশ করে। বিস্তারিত ফলাফল ও ভর্তি–সংক্রান্ত কার্যক্রমের তথ্য admission.ruet.ac.bd ওয়েব পেজে পাওয়া যাচ্ছে।

ভর্তি বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, এবার ‘ক’ গ্রুপে মোট ৭ হাজার ৭০২ জন এবং ‘খ’ গ্রুপে ২৭৪ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন।

এর আগে ২২ জানুয়ারি রুয়েটের মূল ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।

২০২৫–২৬ শিক্ষাবর্ষে পুরকৌশল, যন্ত্রকৌশল, ইলেকট্রনিক ও কম্পিউটার কৌশল এবং স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের অধীনে ১৪টি বিভাগে ভর্তি নেওয়া হবে।

পার্বত্য চট্টগ্রাম ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য সংরক্ষিত ৫টি আসনসহ মোট এক হাজার ২৩৫টি আসনে শিক্ষার্থীরা ভর্তির সুযোগ পাবেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা