প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৬ ১৯:৪১ পিএম
আপডেট : ২৩ জানুয়ারি ২০২৬ ২১:১২ পিএম
কুমিল্লার চান্দিনায় অবস্থিত ‘আবেদা-নূর বালিকা উচ্চ বিদ্যালয়ে’ নবীণ বরণ ও অভিভাবক সমাবেশ-২০২৬ অনুষ্ঠিত
কুমিল্লার চান্দিনা উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আবেদা-নূর বালিকা উচ্চ বিদ্যালয়ে নবীণ বরণ ও অভিভাবক সমাবেশ-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক গুলশান আরা বেগম এর সভাপতিত্বে ১৯ জানুয়ারি এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল-আরাফাহ ইসলামী ব্যাংকের গল্লাই শাখার ব্যবস্থাপক মো. আনোয়ার হোসেন, একই ব্যাংকে অফিসার এ. কে. এম. মাহবুবুর রহমান, আবেদা-নূর উচ্চ বিদ্যলয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আব্দুল হাই, গল্লাই ইউনিয়নের প্রাক্তন মেম্বার মো. আবুল কাশেম, বর্তমান মেম্বার মো. মামুন গাজী। এ ছাড়াও উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের সকল শিক্ষক, নবীণ শিক্ষার্থী ও অভিভাবক।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অত্র প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক মো. আলমগীর হোসাইন।
প্রধান শিক্ষক গুলশান আরা বেগম সমাপনী বক্তব্যে বিদ্যালয়ের পাঠদান ও পরীক্ষা পদ্ধতি নিয়ে আলোচনা করেন।
তিনি বলেন, “শিক্ষার্থীর পড়াশোনার মান উন্নয়নে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।”
উল্লেখ্য যে, বিদ্যালয়ের একাডেমিক ফলাফল বরাবরই সন্তোষজনক। ২০২৬ সালে বিদ্যালয়টি উপজেলায় শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের স্বীকৃতি লাভ করে।
দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়।