× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাবি ভর্তি পরীক্ষা

মুচলেকায় ছাড়া পেলেন ডিপসিক ব্যবহার করা শিক্ষার্থী

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৬ ১৬:১৭ পিএম

রাবিতে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় ডিপসিক নামক এআই অ্যাপ ব্যবহার করায় এক পরীক্ষার্থীকে আটক করার পর মুচলেকা নিয়ে ছেড়ে দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। ছবি: সংগৃহীত

রাবিতে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় ডিপসিক নামক এআই অ্যাপ ব্যবহার করায় এক পরীক্ষার্থীকে আটক করার পর মুচলেকা নিয়ে ছেড়ে দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। ছবি: সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় প্রথম শিফটে স্মার্টফোনে ‘ডিপসিক’ নামক এআই অ্যাপ ব্যবহার করায় এক এক পরীক্ষার্থীকে আটক করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিশ্ববিদ্যালয়টির জগদীশ চন্দ্র বসু কেন্দ্রের ১০২ নম্বর কক্ষে শুক্রবার সকাল ১১টায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় প্রথমে ওই শিক্ষার্থীকে আটক করে প্রক্টর দপ্তরে আনা হয়। তবে মুচলেকা নিয়ে দুপুর দেড়টার দিকে তাকে ছেড়ে দেওয়া হয়।

ডিপসিক ব্যবহার করা ওই ছাত্রের নাম দিব্য জ্যোতি সাহা। তার বাসা ঢাকার সিদ্ধেশ্বরী। তবে স্থায়ী বাসা খুলনা।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর দপ্তর থেকে জানা যায়, রাবির ‘সি’ ইউনিটের প্রথম শিফটের পরীক্ষা চলাকালীন এক ভর্তিচ্ছু শিক্ষার্থীর অস্বাভাবিক আচরণ লক্ষ করেন হল পর্যবেক্ষণকারী এক শিক্ষক।

এরপর ওই শিক্ষক কাছে গিয়ে দেখতে পান, ডিপসিক ব্যবহার করে উত্তর খোঁজার চেষ্টা করছে ওই পরীক্ষার্থী।

এ বিষয়ে জানতে চাইলে মোবাইল ফোনে ডিপসিক ব্যবহারের বিষয়টি স্বীকার করেন ওই শিক্ষার্থী।

তিনি বলেন, আমি স্বীকার করছি যে এটা অপরাধ, তবে আমাকে ছেড়ে দিলে আমি আর জীবনে এমন কাজ করব না।

প্রাথমিক তদন্তে তার প্রশ্নপত্রেরও একটি ছবি তোলার আলামত পাওয়া গেছে তবে সেটি কোথাও পাঠানোর আলামত পাওয়া যায়নি বলে জানান বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর গিয়াসউদ্দিন।

তিনি বলেন, “আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি ও আইসিটি সেন্টারের বিশেষজ্ঞ এক সদস্য প্রাথমিক তদন্তে তার প্রশ্নপত্র একটি ছবি তোলার আলামত পায়। ছবিটি কোথাও পাঠানোর আলামত পাওয়া যায়নি।

“তবে প্রশ্নের ছবি দিয়ে ডিপসিক নামক একটি এআই ব্যবহার করে উত্তর খোঁজার চেষ্টার করছিলেন তিনি।”

উল্লেখ্য, এ বছরের ভর্তি পরীক্ষা দ্বিতীয়বারের মতো রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছাড়াও ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রংপুর ও বরিশালে একযোগে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। আজ শুক্রবার বেলা ১১টায় ‘সি’ ইউনিটের প্রথম শিফটের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এ ছাড়াও ওই ইউনিটের ২য় শিফটের পরীক্ষা বেলা ৩ টায় অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা