× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিইউএফটি ন্যাশনাল ক্যারিয়ার ফেস্ট অনুষ্ঠিত

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৬ ২১:৩৫ পিএম

বিইউএফটি ন্যাশনাল ক্যারিয়ার ফেস্ট অনুষ্ঠিত

বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির (বিইউএফটি) ক্যারিয়ার ডেভেলপমেন্ট ক্লাবের উদ্যোগে বুধবার বিইউএফটি ন্যাশনাল ক্যারিয়ার ফেস্ট ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। 

শিক্ষা ও শিল্পখাতের মধ্যে সংযোগ স্থাপনের লক্ষ্যে আয়োজিত এ ফেস্টে নিয়োগদাতা ও চাকরিপ্রার্থীদের সরাসরি যোগাযোগের সুযোগ সৃষ্টি করা হয়। এতে ৩০০টিরও বেশি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে, যেখানে ১০ হাজারের বেশি চাকরিপ্রার্থী এবং প্রায় ৪০ হাজার দর্শনারীর সমাগম ঘটে। চাকরিপ্রার্থীরা সরাসরি নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ, অন-দ্য-স্পট সাক্ষাৎকার প্রদানসহ ক্যারিয়ার উন্নয়ন ও শিল্পখাতের প্রস্তুতি বিষয়ক বিভিন্ন ওয়ার্কশপ, সেমিনার ও প্যানেল আলোচনায় অংশ নেন। 

বিইউএফটি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ফারুক হাসানের সভাপতিত্বে এতে অতিথি ছিলেন এনএসডিএর নির্বাহী চেয়ারম্যান ড. নাজনীন কাউসার চৌধুরী, বিকেএমইএর প্রেসিডেন্ট মোহাম্মদ হাতেম, বিজিএমইএর সিনিয়র সহ-সভাপতি ইনামুল হক খান, বিজিএমইএর পরিচালক নাফিস উদ দৌলা, বিজিএমইএর পরিচালক মোহাম্মদ সোহেল, আইটিইটির চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ সেলিম, সুইসটেক্স লিমিটেডের চেয়ারম্যান শিব্বির মাহমুদ, আইটিইটি অন্তর্বর্তীকালীন কমিটির আহ্বায়ক এহসানুল করিম কায়সার এবং প্রাইম ব্যাংক পিএলসির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এম. এম. মাহবুব হাসান। 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিইউএফটির উপদেষ্টা অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার আইয়ুব নবী খান। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিইউএফটির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মো. আলমগীর হোসেন, ক্লাবের উপদেষ্টা মো. আব্দুল মুকিত, ক্লাবের প্রেসিডেন্ট আবিদ হোসেন, ক্লাবের জিএস মাহমুদ ফানতাসির প্রমুখ।

বক্তব্যে অতিথিরা বর্তমান প্রতিযোগিতামূলক বৈশ্বিক কর্মবাজারে ইংরেজি ভাষায় দক্ষতা, নেতৃত্বগুণ এবং পরিবর্তনের সঙ্গে মানিয়ে নেওয়ার সক্ষমতার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, শুধু সনদ বা ডিগ্রি দীর্ঘমেয়াদি সাফল্যের জন্য যথেষ্ট নয়; পেশাগত জীবনে নেতৃত্ব দিতে হলে শক্তিশালী যোগাযোগ দক্ষতা অপরিহার্য।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা