× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইস্টার্ন ইউনিভার্সিটির চেয়ারম্যান হলেন সাফায়েত মোহাম্মদ রাজু

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৬ ১৬:৩৯ পিএম

ইস্টার্ন ইউনিভার্সিটির চেয়ারম্যান হলেন সাফায়েত মোহাম্মদ রাজু

ইস্টার্ন ইউনিভার্সিটি ফাউন্ডেশন ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান হয়েছেন ব্যারিস্টার সাফায়েত মোহাম্মদ রাজু। তাকে ২০২৬ সালের জন্য চেয়ারম্যান নির্বাচিত করা হয়েছে।

রবিবার (১১ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অনুষ্ঠিত ফাউন্ডেশন ও বোর্ড অব ট্রাস্টিজের বার্ষিক সাধারণ সভায় (এজিএম) সর্বসম্মতিক্রমে তাকে এ দায়িত্ব প্রদান করা হয়। সভায় সভাপতিত্ব করেন সাবেক চেয়ারম্যান মো. মনিরুজ্জামান মোল্লা। এ সময় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. ফরিদ আহমদ সোবহানীসহ বোর্ড অব ট্রাস্টিজের সদস্যরা উপস্থিত ছিলেন।

সভায় ইউনিভার্সিটি বোর্ডের সদস্য ইঞ্জিনিয়ার খন্দকার মেজবাহ উদ্দিন আহমেদ, লিয়াকত হোসেইন মোঘল এবং এস. কে. সায়েদুর রহমানকে ২০২৬ সালের জন্য ইস্টার্ন ইউনিভার্সিটি ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান হিসেবে এবং ইসমাইল জবিউল্লাহকে ট্রেজারার হিসেবে নির্বাচিত করা হয়।

এজিএমে সাম্প্রতিক বছরগুলোতে ইস্টার্ন ইউনিভার্সিটির উল্লেখযোগ্য অগ্রগতি পর্যালোচনা করা হয় এবং গবেষণা ও উন্নয়নে উৎকর্ষ অর্জনের পাশাপাশি আন্তর্জাতিক মানসম্পন্ন উচ্চশিক্ষা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা