× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মওলানা ভাসানী বিশ্ববিদ্যালয়ে এফটিএনএস বিভাগে সেমিনার

টাঙ্গাইল প্রতিবেদক

প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৫ ২১:০৫ পিএম

মওলানা ভাসানী বিশ্ববিদ্যালয়ে এফটিএনএস বিভাগে সেমিনার

টাঙ্গাইলে মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘ফুড ফর্টিফিকেশন অ্যান্ড ফ্রোজেন ফুড প্রসেসিং ইন বাংলাদেশ : কারেন্ট সিনারিও অ্যান্ড ফিউচার প্রসপেক্টস’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ১২ তলা একাডেমিক ভবনের সেমিনার হলে ফুড টেকনোলজি অ্যান্ড নিউট্রিশনাল সায়েন্স বিভাগ এ সেমিনারের আয়োজন করে।

সেমিনারের উদ্বোধন করেন প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ। বিশেষ অতিথি ছিলেন লাইফ সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবু জুবাইর। এতে বক্তব্য দেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির অধ্যাপক ড. এম বোরহান উদ্দিন ও এসিআই অ্যাগ্রো লিংক লিমিটেডের ব্যবসায়িক পরিচালক সৈয়দ এম ইশতিয়াক। ফুড টেকনোলজি অ্যান্ড নিউট্রিশনাল সায়েন্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আজিজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয় আইএনএফএসির পরিচালক অধ্যাপক ড. মো. সাইদুল আরেফিন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির অধ্যাপক ড. মোহাম্মদ গোলজারুল আজিজ ও ফুড ফর্টিফিকেশন টেকনোসার্ভের কান্ট্রি প্রোগ্রাম ম্যানেজার মো. গোলজার আহম্মেদ। সেমিনারে বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা