× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাকৃবিতে বীজের গুণগত মান ও স্বাস্থ্য বিষয়ক কর্মশালা শুরু

বাকৃবি প্রতিবেদক

প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৫ ১৮:১২ পিএম

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৫ ১৮:২৩ পিএম

বাকৃবিতে বীজের গুণগত মান ও স্বাস্থ্য বিষয়ক কর্মশালা শুরু

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) কর্মকর্তাদের নিয়ে ‘বীজের গুণগত মান ও স্বাস্থ্য’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে। পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালাটি চলবে আগামী ২১ ডিসেম্বর পর্যন্ত।

বুধবার (১৭ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রফেসর গোলাম আলী ফকির সিড প্যাথলজি সেন্টারে কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠিত হয়। কর্মশালাটির অর্থায়ন করেছে বিএডিসির পার্টনার প্রোগ্রাম। প্রফেসর গোলাম আলী ফকির সিড প্যাথলজি সেন্টারের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. একে ফজলুল হক ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র-বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. শহীদুল হক, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হুমায়ূন কবির, কোর্স কো-অর্ডিনেটর ড. মাহমুদুল হাসান চৌধুরী, বিএডিসি ঢাকার গবেষণা সেলের প্রধান বীজ প্রযুক্তিবিদ ড. নাজমুল ইসলাম, প্ল্যান্ট প্যাথলজি বিভাগের প্রধান অধ্যাপক ড. ইসলাম হামীম। এ ছাড়া কর্মশালায় ২০ জন বিএডিসি কর্মকর্তা অংশ নেন।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. একে ফজলুল হক ভূঁইয়া বলেন, ‘বীজ কৃষি খাতের গুরুত্বপূর্ণ উপাদান, নতুন জীবনের সম্ভাবনার উৎস। উচ্চ মানের বীজ হলে ফলন বৃদ্ধি পায়। আবার একই সঙ্গে বীজ বিভিন্ন প্যাথোজেনের বাহক হতে পারে, যা ক্রপ সেক্টরে হুইট ব্লাস্টের মতো বিধ্বংসী রোগ ছড়িয়ে ফসলের মারাত্মক ক্ষতি করতে পারে। তাই দেশের বীজ সেক্টরকে উন্নত করতে হলে বাকৃবির সিড প্যাথলজি সেন্টারের সঙ্গে বিএডিসি ও সরকারের সম্মিলিতভাবে কাজ করতে হবে। 

সভাপতির বক্তব্যে অধ্যাপক ড. মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, এই প্রশিক্ষণে অংশগ্রহণকারী কর্মকর্তারা মাঠ পর্যায়ে দীর্ঘদিন কাজ করে আসছেন। ফিল্ড লেভেলে কাজ করে আসছেন। প্রশিক্ষণার্থীদের বাস্তব অভিজ্ঞতা ও প্রশিক্ষকদের জ্ঞানের সমন্বয়ে বীজ খাত ও বীজ শিল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা