× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মহান বিজয় দিবস

জাতীয় স্মৃতিসৌধে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র শ্রদ্ধা নিবেদন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৫ ১২:০৩ পিএম

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৫ ১৭:০৫ পিএম

জাতীয় স্মৃতিসৌধে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র শ্রদ্ধা নিবেদন

মহান বিজয় দিবস উপলক্ষে আজ (১৬ ডিসেম্বর) সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ)। এ কর্মসূচির মাধ্যমে জাতির শ্রেষ্ঠ সন্তানদের আত্মত্যাগের প্রতি কৃতজ্ঞতা ও সম্মান প্রকাশ করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিশ্ববিদ্যালয়ের পক্ষে এক্সটার্নাল অ্যাফেয়ার্সের পরিচালক প্রফেসর ড. সৈয়দ মিজানুর রহমান এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় তাঁদের সঙ্গে উপস্থিত ছিলেন স্টুডেন্ট অ্যাফেয়ার্স (ডিএসএ)-এর কর্মকর্তা মি. চন্দন হালদার, ব্র্যান্ডিং ও যোগাযোগ অফিস – এর কর্মকর্তা মোকাব্বির আলম সানি সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ঊর্ধ্বতন কর্মকর্তা ও শিক্ষার্থীরা। 

স্মুতি সৌধে শ্রদ্বা জানানো শেষে বিকাল ৪ টা থেেক বিশ্ববিদ্যালয়ের নলেজ টাওয়ারের পাদদেশে বিজয় দিবস উপলক্ষে বিভিন্ন  আয়োজনে উৎসবমুখর পরিবেশে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নিজস্ব ক্যাম্পাসে যথাযোগ্য মর্যাদার সাথে দিনটিকে উদযাপন করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তাবৃন্দ। এসময় ব্যানার, পোস্টার, ফেস্টুন আর বর্ণিল সাজে পুরো ক্যাম্পাসকে সজ্জিত করা হয়। সন্ধ্যায় লাল-সবুজের মোহনীয় আলোকসজ্জায় পুরো ক্যাম্পাস উদ্ভাসিত হয়ে উঠে। জাতীয় সঙ্গীত ও বিজয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আয়োজনের সাংস্কৃতিক পর্ব শুরু হয়। দেশাত্মবোধক গান, নাচ, নাটকের মাধ্যমে দেশের সূর্যসন্তানদের আত্মত্যাগে যে বিজয় দিবস আমরা পেয়েছি, তার যথাযোগ্য পালন হয়। 

এই আয়োজনের মাধ্যমে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও ভবিষ্যৎ প্রজন্মের মাঝে দেশপ্রেম, মানবিকতা ও জাতীয় মূল্যবোধ জাগ্রত রাখতে অঙ্গীকারবদ্ধ ভ‚মিকা পালন করছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা