নিজস্ব প্রতিবেদক, বরিশাল
প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৫ ২১:১৭ পিএম
আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৫ ২১:৩০ পিএম
বরিশালে গ্লোবাল ইউনিভার্সিটি বাংলাদেশের আন্তঃবিশ্ববিদ্যালয় মক ট্রায়াল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। জিইউবি ল ডিবেটিং এ্যান্ড মুটিং ক্লাব আয়োজিত আন্তঃবিশ্ববিদ্যালয় মক ট্রায়াল প্রতিযোগিতা-২০২৫ এর ফাইনাল রাউন্ড বিশ্ববিদ্যালয়ের মুট কোর্টে অনুষ্ঠিত হয়।
এতে বিজয়ী হয় টিম ভার্ডিক্ট সিকার এবং রানার্স আপ হয় টিম রুল অফ ল।
অনুষ্ঠানে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন ক্লাবের উপদেষ্টা জনাব হাসিবুর রহমান, অন্তরা দাস, আইন বিভাগের বিভাগীয় প্রধান জনাব নাজমুস সাকিব এবং বিভাগের প্রভাষক জনাব জাহিদুর রহমান।
প্রতিযোগীরা প্রিলিমিনারি রাউন্ড এবং সেমিফাইনাল রাউন্ড পার হয়ে ফাইনালে অংশগ্রহণ করে।
কোর্টরুমের আদলে নির্দিষ্ট মামলার উপর তারা তাদের যুক্তিতর্ক উপস্থাপন করে। প্রতিযোগিতার আয়োজক হিসেবে দায়িত্ব পালন করেন অত্র ক্লাবের সদস্য হাসিবুল রিব্বি, মাজহারুল রিফাত, মাসুম বিল্লাহ, আলী হোসাইন, মুনিসুর মিঠু এবং ওবায়দুল্লাহ জিয়াদ।
প্রতিযোগিতা সম্পর্কে ক্লাবের উপদেষ্টা জনাব হাসিবুর রহমান বলেন, ‘আইন বিভাগের শিক্ষার্থীদের যুগোপযোগী করার জন্য এ ধরনের প্রতিযোগিতার বিকল্প নেই।’
তিনি প্রতিযোগিতায় অংশ নেয়া সকলকে ধন্যবাদ ও অভিনন্দন জানান। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিশ্ববিদ্যালয়ের নবনির্মিত মুট কোর্ট রুম দিনভর মুখরিত ছিলো। শিক্ষার্থীরা এতে অংশ নিয়ে অত্যন্ত আনন্দিত।