× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ওসমান হাদির সুস্থতা কামনায় ঢাবিতে দোয়া মাহফিল

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৫ ১৯:২৬ পিএম

শনিবার বিকেলে ঢাবির বটতলায় এ মিলাদ মাহফিল আয়োজন করা হয়। প্রবা ফটো

শনিবার বিকেলে ঢাবির বটতলায় এ মিলাদ মাহফিল আয়োজন করা হয়। প্রবা ফটো

সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্যপ্রার্থী শরীফ ওসমান হাদির সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীবৃন্দ।

শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে ঢাবির বটতলায় এ মিলাদ মাহফিল আয়োজন করা হয়। 

এ সময় শহিদ সার্জেন্ট জহুরুল হক হল সংসদের ভিপি মু. আহসান হাবিব ইমরোজ বলেন, ওসমান হাদি ভাই জুলাই সনদের জন্য আওয়াজ তুলেছিলেন। জুলাই যোদ্ধাদের জন্য আওয়াজ তুলেছিলেন। তিনি আপাদমস্তক একজন জুলাই যোদ্ধা।

তিনি আরও বলেন, আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের নিরাপত্তা বাদ দিয়ে মাংসের মধ্যে আলু খুঁজে বেড়ান। ফলে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে। এ হামলার ঘটনায় প্রশাসন এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি। আমরা তাদের এ ন্যাক্কারজনক ভূমিকার নিন্দা জানাই। 

ঢাবি শিক্ষার্থী মো. নাসিম বলেন, হাদি ভাই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সদা সোচ্চার ছিলেন। তাকে হারালে এ জাতীর এক অপূরনীয় ক্ষতি হবে। তিনি দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রশ্নে সদা আপোসহীন ছিলেন। 

তিনি আরও বলেন, হাদি ভাই বর্তমানে আশংকাজনক অবস্থায় আছেন। আমরা আল্লাহর নিকট উনার সুস্থতা কামনা করি এবং দেশবাসীকেও দোয়া করতে আহ্বান জানাই। 

আরেক শিক্ষার্থী মো. হীরা বলেন, জুলাইয়ের স্টেক নিয়ে নানা টানাটানি চললেও হাদি ভাই সবসময় জুলাইকে ধারণ করতেন। এজন্য তাকে সবার আগে টার্গেট করা হয়েছে। অথচ ২৪ ঘন্টার বেশি সময় অতিবাহিত হলেও পুলিশ হামলাকারীকে এখনো গ্রেপ্তার করতে পারেনি। আমরা দ্রুত সময়ের মধ্যে হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানাই।

ঢাবি শিক্ষার্থী অনিক মিয়া বলেন, বাংলাদেশের অনেক মানুষ ৫ আগস্টের পরে অন্যায়ের বিরুদ্ধে কথা বলা শুরু করেছেন। ওসমান হাদি এমনই একজন মানুষ। আমরা আল্লাহর নিকট একটা মিরাকলের প্রত্যাশা করি। আমরা আশা করি আল্লাহ একটা মিরাকলের মাধ্যমে হাদি ভাইকে আমাদের মাঝে ফিরিয়ে আনবেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা