× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার খবরে ঢাবিতে ছাত্রদলের শুভেচ্ছা মিছিল

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৫ ২১:১০ পিএম

বৃহস্পতিবার রাতে টিএসসি চত্বর থেকে তাৎক্ষণিকভাবে মিছিল বের করেন ছাত্রদলের নেতাকর্মীরা। প্রবা ফটো

বৃহস্পতিবার রাতে টিএসসি চত্বর থেকে তাৎক্ষণিকভাবে মিছিল বের করেন ছাত্রদলের নেতাকর্মীরা। প্রবা ফটো

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে শুভেচ্ছা মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) তফসিল ঘোষণার পর রাতে টিএসসি চত্বর থেকে তাৎক্ষণিকভাবে মিছিল বের করেন সংগঠনটির নেতাকর্মীরা। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবার টিএসসিতে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

মিছিল চলাকালে ছাত্রদল নেতাকর্মীদের ‘২০২৬ মার্কা মোদের ধানের শীষ’, ‘তারেক রহমানের সালাম নিন, ধানের শীষে ভোট দিন’, ‘খালেদা জিয়ার সালাম নিন, ধানের শীষে ভোট দিন, ‘তারেক রহমান বীরের বেশে, আসবে ফিরে বাংলাদেশে’ সহ নানা স্লোগান দিতে দেখা যায়। 

সমাবেশে ঢাবি ছাত্রদলের সভাপতি গনেশ চন্দ্র রায় সাহস বলেন, বিগত চারটি নির্বাচন দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে থামিয়ে দিয়েছিল। আমরা ২০১৪ সালে বিনা ভোটের নির্বাচন দেখেছি, ২০১৮ সালে রাতের ভোট দেখেছি এবং ২০২৪ সালে ‘আমিডামি’ নির্বাচন দেখেছি। বিগত সময়ে আমরা ভোট দেয়ারই সুযোগ পাইনি। এবার ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারিতে আবার ভোট দেওয়ার সুযোগ এসেছে। আমরা যোগ্য প্রার্থী ও মার্কা দেখে ভোট দেবো।’

তিনি আরও বলেন, ‘তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আমরা জনসাধারণের কাছে গিয়ে ধানের শীষের পক্ষে সম্পৃক্ত করার জন্য গণজোয়ার সৃষ্টি করবো। পাশাপাশি ১২ ফেব্রুয়ারির নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনের জন্য নির্বাচন কমিশনকে সর্বাত্মক সহযোগিতার করবো।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা