× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঢাবির চারুকলা ইউনিটের ফল প্রকাশ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৫ ১৮:০৯ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ। ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ। ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের চারুকলা ইউনিটের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় এই ফলাফল প্রকাশ করা হয়। পরীক্ষার বিস্তারিত ফলাফল admission.eis.du.ac.bd ওয়েবসাইটে জানা যাবে।

এছাড়া, টেলিটক, রবি, এয়ারটেল ও বাংলালিংক মোবাইল নম্বর থেকে DU FRT ˂roll no˃ টাইপ করে ১৬৩২১ নম্বরে send করে ফিরতি SMS-এ ফলাফল জানা যাবে।

ফল প্রকাশের আগে চারুকলা অনুষদের ডিনসহ সংশ্লিষ্টরা ফলাফলের নথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের হাতে হস্তান্তর করেন। এর আগে গত ২৯ নভেম্বর এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এ বছর ১৩০টি আসনের বিপরীতে আবেদন করেছিলেন ৬ হাজার ৫২১ জন। পরীক্ষায় অংশ নেয় ৫ হাজার ৩৫২ জন। এরমধ্যে উত্তীর্ণ হয়েছে ৬০২ জন। পাশের হার ১১ দশমিক ২৫ শতাংশ। উত্তীর্ণদের মধ্যে ছাত্র ১৪৫ জন এবং ছাত্রী ৪৫৭ জন। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা