× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

খালেদা জিয়ার সুস্থতা কামনায় জাবিতে কুরআন খতম ও দোয়া

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৫ ২০:৪২ পিএম

শনিবার দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে মাদ্রাসার কয়েকজন শিক্ষার্থীকে নিয়ে পবিত্র কোরআন খতম শেষে দোয়া অনুষ্ঠিত হয়। প্রবা ফটো

শনিবার দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে মাদ্রাসার কয়েকজন শিক্ষার্থীকে নিয়ে পবিত্র কোরআন খতম শেষে দোয়া অনুষ্ঠিত হয়। প্রবা ফটো

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কুরআন খতম ও দোয়া মাহফিল আয়োজন করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য মো. রাজন মিয়া। 

শনিবার (৬ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে মাদ্রাসার কয়েকজন শিক্ষার্থীকে নিয়ে পবিত্র কোরআন খতম শেষে দোয়া অনুষ্ঠিত হয়।

এ বিষয়ে রাজন মিয়া বলেন, বিএনপি চেয়ারপারসন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে শাখা ছাত্রদলের পক্ষ থেকে কুরআন খতম সম্পন্ন হয়েছে। আমরা বিশ্বাস করি, তিনি সুস্থ হয়ে জনগণের আশার প্রতীক হিসেবে আবারও আমাদের মাঝে ফিরে আসবেন এবং নেতৃত্বের শূন্যতা কাটিয়ে দেশকে এগিয়ে নেবেন।

অনুষ্ঠানে ছাত্রদল আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল গাফফার বলেন, দীর্ঘদিনের ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটিয়ে দেশ যখন গণতন্ত্রের পথে অগ্রসর হচ্ছে, ঠিক সেই সময়ে দেশনেত্রী খালেদা জিয়ার অসুস্থতা আমাদের জন্য গভীর উদ্বেগের বিষয়। জাতির এই ক্রান্তিলগ্নে তাঁর সুস্থতা অত্যন্ত জরুরি। তাই আমরা তাঁর দ্রুত আরোগ্য কামনায় কুরআন খতম ও দোয়া মাহফিল করেছি। দেশবাসীর প্রতি তাঁর সুস্থতার জন্য দোয়া করার অনুরোধ জানাই।

এসময় আরও উপস্থিত ছিলেন, মীর মশাররফ হোসেন হল ছাত্রদলের সেক্রেটারি সোহাগ আহমেদ, শেরে বাংলা হলের সভাপতি সাঈফ বিন মাহবুব, শহীদ সালাম বরকত হলের সেক্রেটারি আবদুল্লাহ আলিফ, কাজী নজরুল ইসলাম হলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এ এম রাফিদুল্লাহ সহ একাধিক নেতাকর্মী।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা