× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বেরোবি ছাত্রদল কমিটি নিয়ে অপপ্রচার

রংপুর অফিস

প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৫ ১৭:৩৮ পিএম

আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৫ ১৮:১৭ পিএম

বেরোবি ছাত্রদল কমিটি নিয়ে অপপ্রচার

রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্রদল কমিটিসহ কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি এমএম মুসাকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (৬ ডিসেম্বর) বিকেলে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহসভাপতি তুহিন রানা সংবাদ সম্মেলন করে বলেন, গত ২৭ নভেম্বর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্রদল কমিটি ঘোষণার পর থেকে একটি চক্র ষড়যন্ত্রে মেতে উঠেছে। সম্প্রতি ছাত্রদল নেতার পরিচয় দিয়ে ইমরান নামে এক সাবেক শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে সংবাদ সম্মেলন করে নতুন কমিটি গঠনে ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সহসভাপতি এমএম মুসা মোটা অঙ্কের টাকা নিয়েছেন বলে অপপ্রচার করেন। সাবেক শিক্ষার্থী ইমরান কখনও ছাত্রদলের রাজনীতি করেননি এবং শিবিরের সঙ্গে সম্পৃক্ত। অথচ একটি গোষ্ঠির প্ররোচনায় তিনি বর্তমান কমিটিতে ছাত্রলীগকে পুনর্বাসিত করা হয়েছে বলে মিথ্যা অভিযোগ তুলেছেন।

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কমিটি গঠনের দায়িত্বপ্রাপ্ত প্রধান ও সদস্যরা সততা- দলীয় আনুগত্যের জায়গায় থেকে তাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করছেন। এনিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কোনো অভিযোগ ছিল না। ইমরান নামের সাবেক ওই শিক্ষার্থী উদ্দেশ্য প্রণোদিতভাবে দলের ক্ষতি করার জন্য এ অপপ্রচার চালিয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাই। 

অবিলম্বে তিনি এই বক্তব্য প্রত্যাহার না করলে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ায় ইমরানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি ইয়ামিন, সাধারণ সম্পাদক জহির রায়হান, প্রচার সম্পাদক মাসুদ রানাসহ অন্যরা। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা