× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিসিএসআইআর ও বিইউএফটি’র মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৫ ১৪:৫৫ পিএম

বিসিএসআইআর ও বিইউএফটি’র মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

বাংলাদেশ কাউন্সিল অব সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ (বিসিএসআইআর) এবং বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি (বিইউএফটি)–এর মধ্যে ২ ডিসেম্বর ২০২৫ তারিখে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এর মাধ্যমে দুই প্রতিষ্ঠানের মধ্যে একটি কৌশলগত অংশীদারিত্ব তৈরী হয়, যা জাতীয় পর্যায়ে গবেষণার উৎকর্ষ বৃদ্ধি, টেকসই উদ্ভাবন প্রসার এবং বিজ্ঞান, প্রযুক্তি ও টেক্সটাইল খাতে দক্ষতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এই সহযোগিতার আওতায় টেকসই টেক্সটাইল, বায়োম্যাটেরিয়াল, স্মার্ট ও কম্পোজিট ম্যাটেরিয়াল, প্রাকৃতিক রং, পুনর্ব্যবহার ও পরিবেশবান্ধব প্রসেসিং প্রযুক্তি বিষয়ে যৌথ গবেষণা পরিচালনা করা হবে। পাশাপাশি দুই প্রতিষ্ঠান যৌথভাবে বৈজ্ঞানিক সম্মেলন, সেমিনার, সক্ষমতা বৃদ্ধিমূলক কর্মশালা এবং শিক্ষক, গবেষক, বিজ্ঞানী ও শিক্ষার্থীদের জন্য বিশেষায়িত প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন করবে।

চুক্তির অংশ হিসেবে বিসিএসআইআর ও বিইউএফটি বৈজ্ঞানিক উপকরণ, জার্নাল ও ল্যাবরেটরি সুবিধা পরস্পরের সঙ্গে ভাগাভাগি করবে এবং যৌথভাবে স্নাতক ও স্নাতকোত্তর গবেষণা কার্যক্রম তত্ত্বাবধান করবে। এই অংশীদারিত্ব পণ্য উদ্ভাবন, ফাংশনাল টেক্সটাইল ও শিল্প উৎপাদন প্রক্রিয়া উন্নয়নে নতুন সম্ভাবনা উন্মোচন করবে। এর মাধ্যমে জাতীয় টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন এবং বাংলাদেশের এসডিজি বাস্তবায়নে সহায়ক ভূমিকা রাখবে।

সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন বিসিএসআইআর-এর চেয়ারম্যান ড. সামিনা আহমেদ এবং বিইউএফটি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ফারুক হাসান। তিন বছর মেয়াদি এই চুক্তি পারস্পরিক সম্মতির ভিত্তিতে নবায়নযোগ্য।

উভয় প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ জানান, এই সহযোগিতা নতুন গবেষণার সুযোগ সৃষ্টি করবে, মেধাস্বত্ব উন্নয়নকে আরও শক্তিশালী করবে এবং দীর্ঘমেয়াদি একাডেমিক ও বৈজ্ঞানিক সম্পর্ক সুদৃঢ় করবে। যা দেশের প্রযুক্তিগত ও শিল্প খাতের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা